নারায়ণগঞ্জ সোমবার | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে আওয়ামীলীগ নেতা হলদিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি

আমতলীতে আওয়ামীলীগ নেতা হলদিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি

প্রকাশিতঃ

আমতলী বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলাধীন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের বিএনপি ২ নং ওয়ার্ড কমিটিতে প্রতিদ্বন্দ্বিতাবিহীন সভাপতি হিসেবে আওয়ামীলীগের প্রবীন নেতা সুলতান হাওলাদারকে মনোনীত করায়, তৃনমূলের ত্যাগী নেতাকর্মীরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিতর্কিত ওয়ার্ড কমিটি বাতিল করে সকলের অংশগ্রহনে গ্রহণযোগ্য নতুন কমিটির দাবি করেছেন। বিএনপি তৃনমূলের ত্যাগী নেতাকর্মীরা বলেন, আওয়ামীলীগের প্রবীন নেতা সুলতান হাওলাদার (ছেলে যুবলীগ নেতা শাহীন রেজা) কে হলদিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ড কমিটিতে প্রতিদ্বন্দ্বিতাবিহীন সভাপতি হিসেবে মনোনীত করার জন্য ভয়ভিতী হুমকি দিয়ে কাউন্সিলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সকলকে প্রার্থী হিসেবে অংশ গ্রহন করতে দেওয়া হয় নাই। আমরা তৃনমূল বিএনপি প্রতিদ্বন্দ্বিতাবিহীন বিতর্কিত কমিটি বাতিল করে সকলের অংশগ্রহনে গ্রহণযোগ্য নতুন কমিটি চাই। অনুসন্ধ্যনে প্রমাণ পাওয়া যায়, লীগপন্থী প্রবীন নেতা সুলতান হাওলাদার ও তার ছেলে যুবলীগ নেতা শাহীন রেজা আমতলী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার ডান হাত হিসেবে লীগের পক্ষে কাজ করেছেন। অনুসন্ধানে আরো প্রমাণ পাওয়া যায়, আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম মৃধার নির্দেশে লীগপন্থী নেতা সুলতান হাওলাদার ও তার ছেলে যুবলীগ নেতা শাহীন রেজা শেখ হাসিনা কলেজ নির্মাণের জন্য অসহায় গরীব আঃ মালেক সহ অনেক অসহায় গরীবদের ঘর বাড়ি জমি দখল করে নিঃস্ব করে দিয়েছে। অনুসন্ধ্যানে আরো প্রমাণ পাওয়া যায়, লীগপন্থী নেতা সুলতান হাওলাদার ও তার ছেলে যুবলীগ নেতা শাহীন রেজা আওয়ামীলীগ সরকারের সময় জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে নৌকার এজেন্ট হিসেবে ও উপজেলা পরিষদ নির্বাচনে এম এ কাদের মিয়ার পক্ষে নৌকার এজেন্ট হিসেবে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে শহীদুল ইসলাম মৃর্ধার পক্ষে নৌকার এজেন্ট হিসেবে কাজ করেছেন। লীগের নেতা সুলতান হাওলাদারের ছেলে যুবলীগ নেতা শাহীন রেজা আওয়ামীলীগের সরকারের ড্যামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকুর পক্ষে ইগল মার্কার এজেন্ট হিসেবে কাজ করছেন। শাহীন রেজার ফেসবুক আইডিতে দেখা যায় শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ রাসেলের জন্ম দিন পালন, শেখ হাসিনা কলেজ নির্মান, আওয়ামীলীগের সংসদ সদস্য, লীগ চেয়ারম্যান এবং আওয়ামীলীগের পক্ষে অসংখ্য ফেসবুক পোষ্ট। বিএনপি হলদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তৃনমূলের ত্যাগী নেতা কোয়েল বলেন, মোরা দলের লইগা আন্দোলন সংগ্রাম করছি, মামলা খাইছি, জেল খাটছি কিন্তু লীগপন্থী নেতা সুলতান হাওলাদার (পোলা যুবলীগ নেতা শাহীন রেজা) কে সভাপতি বানানোর লইগগা হুমকি দিয়া মোগ প্রার্থী হইতে দেয় নাই। তৃনমূলের আস্থাভাজন নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে দাবি ও অনুরোধ দলের গঠনতন্ত্র না মাইননা করা ২ নং ওয়ার্ডের বিতর্কিত কমিটি বাতিল চাই এবং তৃনমূল হগলের অংশগ্রহনে নতুন কমিটি চাই । বিএনপি মনা সুশীল সমাজ ও সচেতন মহলের একাধিক ব্যক্তি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি বরগুনা আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ কমিটি শীঘ্রই বাতিল করে তৃনমূল সকলের অংশগ্রহণে নতুন গ্রহণ যোগ্য কমিটি দেওয়ার ব্যবস্থা করবেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!