নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব পালিত

আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব পালিত

প্রকাশিতঃ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই শ্লোগান নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে।

৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচী ১৬ জানুয়ারি তারুন্যের সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। কর্মসূচীর মধ্যে ছিল ৩০ ডিসেম্বর পলিথিন বর্জন করে পাঠজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষে সচেতনতা মূলক কর্মসূচী পালন, শ্রেণি কক্ষসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গন পরিস্কার পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা, জুলাই বিপ্লবকে অর্থবহ করতে তারুণ্যের প্রতিীক ৩৬ জুলাইকে সকলের মাঝে তুলে ধরার লক্ষ্যে সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রমে তথ্য চিত্র তুলে ধরা, বাংলাদেশসহ বিশ্বের সকল উদ্যোক্তাদের জীবনসফলতার গল্প শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়।

১১ জানুয়ারি দিনব্যাপী তরুনদের সহযোগিতায় আমতলী উপজেলা ব্যাপী এক যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ১২ জানুয়ারি উপজেলা ব্যাপি একযোগে মশক নিধন ও বর্জ্য শূন্যতা অভিযান পরিচালনা করা হয় এবং উপজেলা পরিষদ চত্ত্বরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়। ১৩ জানুয়ারি মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে ‘কোনটি বেশি গুরুত্বপূর্ন: হাত ধোয়া নাকি স্বাস্থ্য সম্মত পায়খানা’ এর উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই দিন কলেজ পর্যায়ে ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠঅনিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতা-ই- অধিক গুরুত্বপূর্ন শীর্ষক আন্তকলেজ বিতর্ক অনুষ্ঠানের আযোজন করা হয়। এবং আমতলী সরকারী একে হাইস্কুল মাঠে তরুনদের নিয়ে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৪ জানুয়ারি বিতর্ক প্রতিযোগিতা, কুইজ, রচনা ও জুলাই-৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং চিত্রাঙ্কন প্রতিযোগিদের জুলাই-৩৬ সংক্রান্ত আঁকা ছবি ও জুলাই –আগস্ট গণঅভ্যুথানের ছবি নিয়ে প্রদর্শীর আযোজন করা হয়। একই দিন আমতলী সরকারী একে হাইস্কুল মাঠে তরুনদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৫ জানুয়ারি আমতলী একে সরকারী হাইস্কুল মাঠে টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

১৫ জানুয়ারি থেকে -১৬ জানুয়ারি পর্যন্ত আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরে পণ্য প্রদর্শনী ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। ১৬ জানুয়ারি আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরে যুব সমাবেশ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিন আমতলী এমইউ বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জুলাই বিপ্লবের উপর প্রমান্য চিত্র প্রদর্শন, পিঠা উৎসবসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়।

১৬ জানুয়ারি সকাল ১১ টায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপত্বি করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলি আহাদ, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. সোহাগ ও একাডেমিক সুপারভাইজার গোলঅম মাহমুদ শেলিম প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, তারুণ্যেও উৎসব -২০২৫ পালনের মধ্যে দিয়ে তরুন প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্র গঠনের জন্য যুব, ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যলয়ের তত্ত্বাবধানে দেশ ব্যাপী তারুন্যেও উৎসব পালিত হচ্ছে।

আমতলী উপজেলায়ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে এ উৎসব পালিত হচ্ছে। আশা করি এধরনের উৎসব তরুন প্রজন্মকে ইভটিজিং এবং মাদক মুক্ত রাখতে সক্ষম হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!