নারায়ণগঞ্জ সোমবার | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
শেখ হাসিনার পতনে আনন্দের বন্যা থাকলেও সামনে রয়েছে কঠিন পথ

শেখ হাসিনার পতনে আনন্দের বন্যা থাকলেও সামনে রয়েছে কঠিন পথ

প্রকাশিতঃ

বিবিসির প্রতিবেদন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালানো এক বছর পূর্তি উপলক্ষে গত ৫ আগস্ট রাজধানী ঢাকায় জড়ো হন হাজার হাজার মানুষ। তারা বিজয় উল্লাসের পাশাপাশি নতুন এক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তুমুল বৃষ্টির মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে ‘নতুন বাংলাদেশ গড়ার’ পরিকল্পনা উন্মেচন করেন। খবর বিবিসির।

এছাড়া পুরো দেশজুড়ে এদিন বিজয় র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন, কনসার্টের আয়োজন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৭ কোটি মানুষের এই দেশে অনেকে হাসিনার পতনের দিনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে মন্তব্য করেছেন। কিন্তু এই বিজয় উল্লাস গত ১২ মাসের পুরো গল্প তুলে ধরতে পারেনি।

মানব অধিকারকর্মীদের দাবি, হাসিনার পতনের পর মব সহিংসতা, গণপিটুনি, পালটা হামলা এবং ধর্মীয় উগ্রবাদের পুনরুত্থান ঘটেছে। যা দেশকে গণতন্ত্রের পথে চালিত করতে হুমকি তৈরি করেছে।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং দেশের পরিস্থিতির ওপর নজর রাখছেন। পাশাপাশি তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশের মানুষের ওপর দমনপীড়ন ও হত্যাযজ্ঞ চালানোর বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়া তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে দেশে ফেরত আসতে অস্বীকৃতি জানিয়েছেন।

নারী অধিকারকর্মী শিরিন হক বিবিসিকে বলেন, ‘আমার মনে হয় আমরা একটি শাসন পরিবর্তন দেখেছি, বিপ্লব নয়। কারণ নারীবিদ্বেষ এখনো অটুট রয়েছে এবং পুরুষের আধিপত্য বিদ্যমান রয়েছে।’

এ বছরের এপ্রিলে ১০ সদস্যের এই সংস্থা তাদের প্রতিবেদন জমা দেয়। যেখানে লিঙ্গ সমতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়— বিশেষ করে নারীর উত্তরাধিকার ও তালাকের অধিকার বিষয়ে। এছাড়া প্রতিবেদনে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা এবং যৌনকর্মীদের অধিকার সুরক্ষার দাবি জানানো হয়। কারণ যৌনকর্মীরা প্রায়ই পুলিশ ও অন্যদের দ্বারা নির্যাতন ও হয়রানির শিকার হন।

এই প্রতিবেদন প্রকাশের পরই পরের মাসে হাজার হাজার ইসলাম সচেতন ব্যক্তি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন। তাদের দাবি ছিল, প্রস্তাবগুলো ইসলাম বিরোধী এবং নারী ও পুরুষ কখনো সমান হতে পারে না। বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিল হেফাজতে ইসলাম। তাদের একজন প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন। তিনিও নারী কমিশন বিলুপ্ত করা এবং এসব প্রস্তাব দেওয়ার জন্য এর সদস্যদের শাস্তির দাবি জানান।

পরবর্তীতে কমিশনের প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিতভাবে প্রকাশ্যে কোনো বিতর্ক অনুষ্ঠিত হয়নি। শিরিন হক বলেন, হেফাজতে ইসলামের কাছ থেকে অনেক অপমানের শিকার হওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যথেষ্ট সমর্থন দেয়নি—এটি আমাকে হতাশ করেছে। তবে ইউনুসের কার্যালয় এ অভিযোগের বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

অধিকারকর্মীরা বলছেন, হাসিনার আমলে এসব কট্টরপন্থিদের একটি অবস্থানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারা এখন আবার তাদের শক্তি প্রদর্শন করছে।

শুধু তাই নয়, তারা দেশের অনেক এলাকায় নারীদের ফুটবল খেলারও বিরোধীতা করেছে। এছাড়া নারী সেলিব্রেটির মাধ্যমে বাণিজ্যিক প্রচারেরও বিরোধীতা করেছে এবং প্রকাশ্যে নারীরা কী ধরনের পোশাক পড়বেন, তা নিয়েও তাদের হয়রানি করা হচ্ছে।

তবে শুধু নারীরাই এর খেসারত দেয়নি। গত এক বছরে কট্টরপন্থিরা সুফি মুসলমানদের মতো সংখ্যালঘুদের অসংখ্য মাজারও ভাঙচুর করেছে।

শিরিন হক বলেন, এমন পরিস্থিতির মধ্যে মানুষ ভবিষ্যতের আশা করলেও, বাংলাদেশ এখনো আগের অবস্থানেই রয়েছে।

শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বেআইনি হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম এবং ভিন্নমত দমনের নৃশংস অভিযোগ নিয়ে ব্যাপক জনঅসন্তোষ তৈরি হয়েছিল।

বাংলাদেশ পরিস্থিতির ওপর দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেন, ‘বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষ আছেন যারা শুধু জবাবদিহিই নয়, প্রতিশোধ ও প্রতিকারও দেখতে চেয়েছিলেন। আওয়ামী লীগ আমলে যে অবিচারগুলো ছিল, সেগুলো বর্তমান সময়েও দেখা যাচ্ছে। যেটি কোনো ভাবেই কাম্য নয়।’

আওয়ামী লীগের সমর্থক অনেক সাংবাদিক ও কর্মী হত্যা মামলায় অভিযুক্ত হয়ে মাসের পর মাস জেল খাটছেন। তাদের জামিনও মঞ্জুর করছে না আদালত।

সমালোচকরা বলছেন, হত্যার এসব অভিযোগের বিষয়ে সুষ্ঠু কোনো তদন্ত হয়নি। আওয়ামী লীগকে সমর্থনের কারণেই তাদের আটকে রাখা হয়েছে।

বিষয়টি সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ‘একটি বড় ধরনের গণআন্দোলনের পর স্থিতিশীলতা ফিরতে সময় লাগে। আমরা একটি পরিবর্তিত সময়ের মধ্যে রয়েছি। নাহিদ ইসলাম ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

নাহিদ স্বীকার করেন দেশে চ্যালেঞ্জ রয়েছে। তবে ক্রমবর্ধমান ইসলামপন্থি প্রভাব নিয়ে যেভাবে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, বাস্তবতা সেরকম নয়। তিনি বলেন, ‘এটি একটি বৃহত্তর সাংস্কৃতিক সংগ্রামের অংশ’ যা বহু বছর ধরে বিদ্যমান।

তবে অনেকেই অন্তর্বর্তী সরকারের আমলে উন্নয়নের চিত্র দেখেছেন। বিশেষ করে অর্থনীতিকে স্থিতিশীল রাখা এবং আশঙ্কার মধ্যেও ব্যাংকিং খাতকে বাঁচিয়ে রাখা।

এছাড়া বাংলাদেশ ঋণপরিশোধের বাধ্যবাধকতা পূরণ করেছে, খাদ্য দামের স্থিতিশীল পর্যায়ে রাখা হয়েছে। প্রবাসী আয় ও আন্তর্জাতিক ঋণের কারণে শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩০ বিলিয়ন ডলানে উন্নিত হয়েছে। পাশাপাশি রপ্তানিও স্থির রয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, গত বছরের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে মৃত্যুর ঘটনা বিদ্যমান থাকলেও মব সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখার জামান বলেন, ‘আমরা একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করেছি, কিন্তু যতক্ষণ না আমরা স্বৈরাচারী আচরণ বন্ধ করি, ততক্ষণ আমরা সত্যিই নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব না।’

বাংলাদেশ যেহেতু এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তখন আগামী ছয় খুবই কঠিন হতে পারে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে, গত বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং হেফাজতে মৃত্যু অব্যাহত থাকলেও জনতার সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ যখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তখন আগামী ছয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

নাম প্রকাশের অনিচ্ছুক আওয়ামী লীগের এক নির্বাসিত নেতা অভিযোগ করে বলেছেন, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দিয়ে দলের সমর্থকদের চুপ করানো হচ্ছে, যার বেশিরভাগ নেতা নির্বাসিত বা কারাগারে।

সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসিকে বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!