এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এতেকরে চরম ভোগান্তিতে পড়ছে এলাকার সাধারণ মানুষ। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও স্থানীয় বাজারগুলোতে হঠাৎ করে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় পরিবহন, কৃষিকাজ ও দৈনন্দিন জীবনে নানা সমস্যার মুখে পড়ছে এলাকাবাসী।
স্থানীয় বাজারগুলোতে গত শুক্রবার থেকে হঠাৎ করে জ্বালানির সরবরাহ কমে যায়। এতে করে শত-শত বাইকাররা বেশি ভোগান্তিতে পরেছেন। এছাড়া কৃষিকাজ ও দৈনন্দিন জীবনে নানা সমস্যার মুখে পড়ছেন এলাকাবাসী। ।
এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানাগেছে, এ উপজেলায় একটি মাত্র ফিলিং স্টেশন ছিল। কিন্তু ফিলিং স্টেশনটি মালিকানা জটিলতায় দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। অপরদিকে উপজেলার মিনি ফুয়েল স্টেশন মেসার্স আনজুম ট্রেডার্সটিও বন্ধ থাকার কারণে প্রতিদিন শত শত বাইকার দীর্ঘ সময় অপেক্ষা করার পর নিরাস হয়ে ফিরে যাচ্ছে ৷ এ সুযোগে লাইসেন্সবিহীন কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তারা পরিকল্পিতভাবে খুচরা দোকানও বন্ধ রেখে সরবরাহে বাধা দিচ্ছেন। এর সুযোগে জ্বালানির দাম বাড়িয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করা হচ্ছে। ফলে সাধারণ ক্রেতারা ন্যায্যমূল্যে জ্বালানি কিনতে পারছেন না এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদ বলেন, বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




