নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
‘গুলি করি মরে একটা…বাকিডি যায় না স্যার’ গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়

‘গুলি করি মরে একটা…বাকিডি যায় না স্যার’ গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়

প্রকাশিতঃ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র-জনতা গণহত্যাকাণ্ডের নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে। ভিডিওতে দেখা গেছে, আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আছাদুজ্জামান খান কামালকে বর্ণনা করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সদস্য।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর এ ঘটনার তীব্র সমালোচনা করছেন নেটিজেন। তারা বলছেন, কতটা নৃশংস আর নির্দয় হলে এমন তাচ্ছিল্যের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে!

ডিএমপির যে সদস্য হত্যাকাণ্ডের বর্ণনা করছিলেন ভিডিওতে ওই পুলিশ সদস্যের নেমপ্লেটে নাম দেখা গেছে ইকবাল। আর আসাদুজ্জামান খান কামালের বাম পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি বর্তমান স্বরাষ্ট্র সচিব মো. জাহাংগীর আলম।

৪৩ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনে ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন।

জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের ৪ তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়।

ভিডিওতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায়, বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে হতাহতদের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হচ্ছে।

ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের কাঁধের পেছন থেকে মোবাইল ফোন থেকে ধারণ করা হয়েছে।

আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছে না বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল। গুলি করার ভিডিও দেখাতে দেখাতে তিনি সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। গুলি ও নিহতের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।

এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলমের পদত্যাগ দাবি করেছেন। তাদের প্রশ্ন, এখনো স্বপদে তিনি (স্বরাষ্ট্র সচিব) কীভাবে বহাল তবিয়তে আছেন।

 

যুগান্তর

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!