নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকতে পারেনি স্বৈরাচার হাসিনা : পারভীন আক্তার

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকতে পারেনি স্বৈরাচার হাসিনা : পারভীন আক্তার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
সরকার জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে টিকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহিলাদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। তিনি বলেছেন, ‘স্বৈরাচার হাসিনা জনগণের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছিল, তিনি কিন্তু টিকে থাকতে পারেননি।’
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘যারা দলের নাম ভাঙিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করবে, তাদের পরিণতি আরো ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বিএনপি সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে।’
তিনি বলেন,আমার মূল শক্তি আড়াইহাজারের জনগন, তাই আমি বলবো পুলিশ প্রসাশনের উপরে ভর কারা করে ? যাদের উপর জনগনের সমর্থন নাই তারা।
যারা পুলিশ প্রসাশনের উপর ভর করে দলের নাম ভাঙিয়ে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছেন, স্থানীয় পুলিশ প্রসাশন সহ তাদের কে কঠোর বার্তা দিয়ে পারভীন বলেন, আপনারা সাবধান হয়ে যান। তিনি পুলিশ প্রসাশনকে বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অস্ত্র উদ্ধার সহ শক্ত হাতে অপরাধ দমন করুন, নতুবা আড়াইহাজার ত্যাগ করুন।আপনারা দেখেছেন স্বৈরাচারী খুনি হাসিনা জনগনের বিরুদ্ধে দাড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, তার পরিণাম কি হয়েছে। দলের নাম ভাঙিয়ে যারা অপরাধ চালিয়ে যাচ্ছেন, তাদের পরিণাম আরও ভয়াবহ হতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, আমি জানি জনগনের সমস্যা ও প্রত্যাশা কি। মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বেকারত্ব দূর করা, নুতন কর্ম সংস্থান তৈরি করা। নারী নির্যাতন, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, কালোবাজারি, ছিনতাই শক্ত হাতে নির্মূল করব। স্বাধীন মত প্রকাশের সুযোগ করে দিব। সাংবাদিক সহ সকল শ্রেণী ও পেশার মানুষের জান ও মালের নিরাপত্তার ব্যবস্থা করব। রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। দুষনমুক্ত পরিবেশ রক্ষা করা সহ স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ খাতের উন্নয়ন করব। দেশী বিদেশী শত্রুরা যতই গভীর চক্রান্ত করুক, আমরা তারেক রহমানের নেতৃত্বে সব কিছু মোকাবেলা করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবই ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, আড়াইহাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বি.এন.পির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত জিকু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, আড়াইহাজার পৌর জাসাস এর সিনিয়র সহ সভাপতি তাহের আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আড়াইহাজার উপজেলা জিসাস এর সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক আরাফত সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে একটি শোভাযাত্রা আড়াইহাজার বাজার থেকে শুরু হয়। এরপর সেটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কৃষ্ণপুরা পায়রা চত্বর হয়ে আশিক সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!