ষ্টাফ রির্পোটার
নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন আলীগঞ্জ এলাকায় আওয়ামী লীগের চিহ্নিত দোসর ও ডেভিলদের নিয়ে খেলার আয়োজন করেছে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।।
এ নিয়ে বিএনপি নেতা কর্মীসহ জুলাই যোদ্ধাদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
ইতিমধ্যে এই খেলার আয়োজন বাতিল করে আওয়ামী লীগ কে পূর্নবাসন কারী বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবী উঠেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় আলীগঞ্জ ড্রেজার মাঠে জুলাই যোদ্ধাদের নামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের দোসর ৭নং ওয়ার্ড ইউপি মেম্বার আবু বক্কর সিদ্দিক, ডিবি হারুনের ক্যাশিয়ার মোকারম সরদার প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে বিতর্কিত করতে বিএনপি’র কতিপয় নেতারা অপ চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।
কারণ অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে আর বিশেষ অতিথি করা হয়েছে মোঃ শরিফুল ইসলাম অফিসার ইনচার্জ ফতুল্লা মডেল থানা।
এছাড়াও আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানান অপকর্মের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের আতংক ও মামলার মধ্যে রাখতো যে সকল আওয়ামী লীগের ডেবিল তাদের নিয়ে খেলার আয়োজন করায় কুতুবপুর জুড়ে বইছে সমালোচনার ঝড়।
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ নেতা মোঃ সম্রাট হোসাইন এমিলি,আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার কুতুবপুর ইউনিয়ন পরিষদ, হাজী মোঃ শাহাবুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ নাসির উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আরজুদা বেগম খুকি মেম্বার কুতুবপুর ইউনিয়ন পরিষদ, মোঃ কামরুল হাসান প্রধান শিক্ষক, আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়, মোঃ মেজবাহ উদ্দিন বাবুল প্রধান শিক্ষক প্যান প্যাসিফিক কিন্ডারর গার্ডেন, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ জাবেদ আলী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, জাতীয় পার্টি নেতা হাজী মোঃ আতিকুল্লাহ আতিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, হাজী মোঃ শামসুদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, হাজী মোঃ হালিম খান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ সাখওয়াত হোসেন শওকত সহ-সভাপতি, পাগলা বাজার ব্যবসায়ী সমিতি,শ্রমিক নেতা পলাশের উপদেষ্টা হাজী মোঃ আরিফ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, আওয়ামী লীগ নেতা,হাজী মোঃ রমজান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, হাজী মোঃ রফিকুল ইসলাম শামীম বিশিষ্ট ক্রীড়াবিদ ও সমাজ সেবক,মোঃ মুরাদ সভাপতি, ৭নং ওয়ার্ড বিএনপি কুতুবপুর ইউপি, মোঃ নিজাম সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি কুতুবপুর ইউপি,জননী ফিলিং স্টেশন হাজী মোঃ তুহিন,মোঃ আনিসুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,শ্রমিক নেতা কাওছার আহম্মেদ পলাশের ছোট ভাই মোঃ আব্রাহাম লিংকন , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক,আওয়ামী লীগ নেতা মোঃ পাভেল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোঃ মতিউল ইসলাম মতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, যুবলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ প্রোপ্রাইটর- এবি এস ষ্টার, ব্রিক ফিল্ড,শ্রমিক লীগ নেতা মোহাম্মদ হানজালা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মোহাম্মদ রুবেল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, ছাত্র লীগ নেতা মোঃ হোসাইন জামান তনু প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতির নামে ৪ টি বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যা মামলা,শ্রমিক লীগের লোড আনলোড নেতা ও অনুষ্ঠানের সঞ্চালক জাহাঙ্গীর মেম্বারের বিরুদ্ধে ৭ টি হত্যা মামলা রয়েছে।সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।




