নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
আজমীর ক্যাডার নোয়াখাইল্লা নাসিরের সহযোগি সামাদ ও ক্যাসিনো সাগর প্রকাশ্যে!

আজমীর ক্যাডার নোয়াখাইল্লা নাসিরের সহযোগি সামাদ ও ক্যাসিনো সাগর প্রকাশ্যে!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের গড ফাদার আজমেরী ওসমানের সেকেন্ড ইন কমান্ড ফতুল্লার দুর্ধর্ষ সন্ত্রাসী নাসির ওরফে নোয়াখাইল্লা নাসিরের অন্যতম প্রধান দুই সহযোগী ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ কারী সন্ত্রাসী সামাদ খানও ক্যাসিনো সম্রাট মাহিদ আহমেদ সাগর এখনো প্রকাশ্যে।
ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম কয়েকদিন সন্ত্রাসী সামাদ ও ক্যাসিনো সম্রাট সাগর গা ঢাকা দিয়ে থাকলেও এখন প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, গুলি বর্ষণের ঘটনায় কেউ মুখ খুললে তাদের দেখে নেয়ার হুমকি-ধমকিও দিচ্ছেন। তবে এ বিষয়ে ইতিপুর্বে সংবাদ প্রকাশ করা হলেও তা বন্ধ করতে কতিপয় সাংবাদিক দিয়ে অপচেষ্টা অব্যাহত রেখেছে সন্ত্রাসী নাসির বাহিনী দুই সদস্য সামাদ ও সাগর। তবে স্থানীয়দের অভিযোগ পুর্বের চেয়েও আরো ভয়ংকর রুপে এলাকাতে প্রভাব বিস্তার করছে।
স্থানীয় সূত্রে জানা যায়,আজমেরী ওসমানের সেকেন্ড ইন কমান্ড নাসির ওরফে নোয়াখাইল্লা নাসিরের সাথে আতাত করে প্রথমে ফতুল্লার সস্তাপুর ও কোতালেরবাগ সহ বিভিন্নস্থানে চাদাঁবাজি শুরু করে এ সন্ত্রাসী সামাদ ও ক্যাসিনো সম্রাট সাগর। শুধু তাই নয় অবৈধ ভাবে নিরীহ মানুষের জমি দখল করা ছিলো তাদের প্রধান কাজ। মাদক কারবারি থেকে শুরু করে চোরাই রিক্সা কারবারি করতেন এই দুই শীর্ষ সন্ত্রাসী। অবৈধ এইসব কারবারি করে রাতারাতি বনে যায় কোটি পতি।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান,সন্ত্রাসী সামাদ ও ক্যাসিনো সম্রাট সাগরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলো স্থানীয়রা। যেকোন বিষয়ে আজমেরী ওসমান ও নাসিরের নাম ব্যবহার করে সাধারন মানুষকে নাজেহালে অভ্যস্ত ছিলো তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংসদ শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমানের নেতৃত্বে নিরস্ত্র ছাত্র জনতার উপর অস্ত্র হাতে নিয়ে ঝাপিয়ে পড়েছিলো এ সন্ত্রাসী সামাদ ও ক্যাসিনো সম্রাট সাগর। সে সময় আজমেরী ওসমানের কাছ থেকে নেয়া অবৈধ অস্ত্র দিয়ে নিরীহ ছাত্র-জনতার উপর বৃষ্টির মত গুলিবর্ষন করা হয়েছিলো। ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী সৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে তার সাথে আজমেরী ওসমান ও নাসির পালিয়ে গেলেও তারা কিছুদিনের জন্য চলে যায় আত্মগোপনে। কিন্তু এখন আবার প্রকাশ্যে দিব্বি ঘুরে বেরাচ্ছেন তারা।
কিন্তু স্থানীয়রা জানান, গোপনে নাকি সন্ত্রাসী সামাদ খান ও ক্যাসিনো সম্রাট মাহিদ আহমেদ সাগর এলাকাতে প্রবেশ করে আজমেরী ওসমান ও নাসিরের নাম ব্যবহারকরে আবারও সাধারন মানুষকে ভীতি দেখাচ্ছেন এবং জেলা পরিষদ এলাকার সাধারণ ঝুট ব্যবসায়ীদেরকে কাছ থেকে টাকা চাচ্ছেন বলে নাম প্রকাশে অনেক ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী জানান।
স্থানীয়দের দাবী, আজমেরী ওসমান ও তার সেকেন্ড ইন কমান্ড নাসিরের একান্ত দুই সহযোগি সন্ত্রাসী সামাদ খান ও ক্যাসিনো সম্রাট মাহিদ আহমেদ সাগরকে দ্রুত গ্রেফতার করা হলে আজমেরী ওসমানের অস্ত্রভান্ডারের সন্ধানও পাওয়া যাবে। তাই তাদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!