নারায়ণগঞ্জ সোমবার | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
কাশিপুরের পাভেল হত্যা মামলার আসামী জুবায়ের গ্রেফতার

কাশিপুরের পাভেল হত্যা মামলার আসামী জুবায়ের গ্রেফতার

প্রকাশিতঃ

প্রেস বিজ্ঞপ্তি:
পবিত্র ঈদুল ফিতরের দিন ফতুল্লার কাশিপুর এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে পাভেল হত্যা মামলার অন্যতম আসামী জুবায়ের আহমেদকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার ১৭ এপ্রিল সন্ধ্যা প্রায় সোয়া ৬টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে জুবায়েরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুবায়ের একই এলাকার জুয়েলের ছেলে।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে,গত ৩১ মার্চ সোমবার ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকার লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান। নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে। ৩০ মার্চ রোববার সন্ধ্যায় ইফতারের পর চুল কাটানোর জন্য বের হন পাভেল। পরে রাত ১০টার দিকে পাভেলের বড় ভাই রুবেলের মোবাইলে একটি কল আসে। কিন্তু কেউ কথা না বলে কলটি কেটে দেয়। পরদিন ভোর ৬টার দিকে ভিকটিমের খালাতো ভাই মোঃ রিফাত ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এসময় তিনি ভিকটিমকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। এলাকাবাসী তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় গত ৩১ মার্চ বিকাল ৩ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় নিহতের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জুবায়ের আহমেদ, পাভেল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হইয়াছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!