স্বপ্নপূরণ সংগঠনের উদ্যোগে ,মোল্লা, কবির, ভুটু ,অন্তূ , শহীদ স্মৃতি সংসদ মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে । ২৬ শে সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের ৮ নং ওয়ার্ড নন্দলালপুর রেললাইন সংলগ্ন মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৮ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মুজিবুর রহমান তপন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মামুন মাহমুদ, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন রানা সহ আরো অনেকেই।




