নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
গডফাদার শামীম ওসমানের বডিগার্ড জিতু এখন শাহ আলমের ব্যক্তিগত সহকারী!

গডফাদার শামীম ওসমানের বডিগার্ড জিতু এখন শাহ আলমের ব্যক্তিগত সহকারী!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের গডফাদার আওয়ামী লীগের সাবেক পলাতক এমপি শামীম ওসমানের একসময়ের বডিগার্ড জিতু এখন বিএনপি নেতা আলহাজ্ব মোঃ শাহ আলমের ব্যক্তিগত সহকারি হিসেবে কাজ করছেন।
তার বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সাথে বাজে ব্যবহার,অনুষ্ঠানের নাম করে অর্থ হাতিয়ে নেওয়া,আলহাজ্ব শাহ আলম কর্তৃক প্রদত্ত গণমাধ্যম কর্মীদের সম্মানীর একটি অংশ রেখে দেওয়ার সহ নানান অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কাশিপুর ইউনিয়নবাসী জানিয়েছেন, শামীম ওসমানের বডিগার্ড হিসেবে কাশিপুর এলাকার নিরীহ মানুষের জমিজমা দখল, মাদক ব্যবসার সেন্টার দেওয়া, বিচার সালিশের নামে অর্থ হাতিয়ে নেওয়া, কেউ বাড়িঘর,জমিজমা কিনতে গেলে তাকে কমিশন দেওয়াসহ একাধিক অভিযোগ ছিল জিতুর বিরুদ্ধে।
জিতু নিজেকে ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি পরিচয় দিয়ে এবং শাহ আলমের শ্যালক পরিচয় দিয়ে বেড়াচ্ছে।
জিতু অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পেত না শামীম ওসমানের বডিগার্ড হিসেবে থাকার কারনে।
শামীম ওসমানের নানান অপকর্মের সাক্ষী জিতু। তাকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা বাদ করলে শামীম ওসমানের গোপন অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন কাশীপুর এলাকার জনসাধারণ।
অপরদিকে শাহ আলমের ব্যক্তিগত সরকারি হওয়া কারনে বিএনপি নেতা কর্মীরা তাকে কিছু বললেই তাদের মারতে তেড়ে আসেন।
তার বিরুদ্ধে শাহ আলমের নাম ব্যবহার করে বিএনপি নেতা কর্মীদের সাথে অসভ্য আচরণের অভিযোগ রয়েছে।
তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অত্যন্ত সুচতুর জিতু শামীম ওসমানের বডিগার্ড হিসেবে নানান অপকর্ম করে মোটা অংকের টাকা ও ধন সম্পদের মালিক বনে গেছেন।
নিজেকে ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি পরিচয় দিয়ে দলের ভিতর প্রভাব বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
বর্তমানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ আলমের ব্যক্তগত সহকারী ও বডিগার্ড এবং শ্যালক হওয়ায় তার পোয়াবারো। কোন ইউনিয়নে শাহ আলমের অনুষ্ঠান হলে আর্থিক বিষয় সহ সবকিছু জিতু দেখভাল করায় ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এটাকে তারা তাদের প্রতি অসম্মান বলে মনে করেন এবং শাহ আলমের শ্যালক বলে কিছু বলতে সাহস পাননা।
নেতাকর্মীদের দাবী এককালে শামীম ওসমানের বডিগার্ড জিতুর বিরুদ্ধে আলহাজ্ব মুহাম্মদ শাহ আলম কোন ব্যবস্থা না নিলে জিতুর কারনে শাহ আলমের জন্য বিএনপির ভোট কমতে থাকবে বলে মনে করেন সচেতন মহল।
এ ব্যাপারে জিতু’র ব্যবহৃত ( ০১৭১২০৯৪১@@) মুঠোফোনে জানতে চাইলে তিনি জাগোনারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন, মুলত ছবিটা আজ থেকে ৪ বছর আগের। কাশিপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। আসলে সেটা ছিল কাশিপুরের জন্য একটি সার্বজনিন অনুষ্ঠান। সেখানে সাবেক সাংসদও উপস্থিত ছিলেন। সেই ছবিটাকে ব্যবহার করে এমন অপপ্রচার করছে। আমি কখনও আওয়ামীলীগের রাজনীতি করিনি আমি বিএনপি করি এটা সত্য। আমাকে হেয় করতেই মুলত এমন অপপ্রচার করা হচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!