নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জের ৪৫১ ভোটকেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা: পুলিশ সুপার

নারায়ণগঞ্জের ৪৫১ ভোটকেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা: পুলিশ সুপার

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৭৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫১টি কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব ক্যামেরা ব্যবহারের বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ৮টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে জেলা পুলিশের সব ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য অংশ নেন। পরে সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ইউনিটের ইনচার্জরা ফোর্সের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

দুপুর ১২টায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ডিসেম্বর ২০২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বডি অন ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সহায়তায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেনজেলার শ্রেষ্ঠ এসআই রূপগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন, শ্রেষ্ঠ এএসআই আড়াইহাজার থানার এএসআই নিজাম উদ্দিন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলাম, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার বন্দর থানার এসআই মো. মনির হোসাইন, ক্লুলেস মামলা ডিটেকশনে ফতুল্লা মডেল থানার এসআই ইয়াসিন আরাফাত, শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী: সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওয়াসিম আকরাম।

বিশেষ কৃতিত্বে আড়াইহাজার থানার এএসআই মামুনুর রশিদ, শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার: ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলাম।

সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!