ষ্টাফ রিপোর্টার:
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি মাতবর বাজার এলাকার মো.লোকমান এর ছেলে ফয়সাল আহমেদ আকাশের স্ত্রী মোসা.তানিয়ার দায়ের করা মামলায় প্রতারক মফিজুল ইসলাম সম্রাটের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।
গত ১০ ডিসেম্বর ফতুল্লা মডেল থানায় ফয়সাল আহমেদ আকাশের স্ত্রী মোসা.তানিয়া মফিজুল ইসলাম সম্রাটগং এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। যার নং ৭০৩ ( ১০/১২/২৪ইং।
অভিযোগে মোসা.তানিয়া সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি ভুইয়াপাড়া তাতখানা এলাকার সালাউদ্দিনের ভাড়াটিয়া ইন্নামিনের ছেলে মো.আবদুল হালিম ও ঢাকার মিরপুর শাহআলী হযরত আলী বাস এলাকার সোলেমান শিকদারের ছেলে মফিজুল ইসলাম সম্রাটকে বিবাদী করেন। তানিয়ার দায়ের করা অভিযোগটি তদন্তকারী কর্মকর্তা প্রসিকিউসন আকারে আদালতে পাঠালে মহামান্য আদালত ২নং বিবাদী মফিজুল ইসলাম সম্রাট এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
এর আগে প্রতারক মফিজুল ইসলাম সম্রাটগং এর বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী ৮নং আদালতে তানিয়া সিআর মামলা এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা করেন তানিয়ার স্বামী ফয়সাল আহমেদ আকাশ।




