উদ্বারে ডিসির নিকট আবেদন
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চরগড়কুল এলাকায় একটি মাদ্রাসার নামে ওয়াফকাকৃত ৬৬ শতাংশ জমি জোরপূর্বক দখল করে আছে সেরাজউদ্দীন নামে এক ব্যক্তি।
এ ব্যাপারে জমি উদ্বারের আবেদন জানিয়ে মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের নিকট একটি লিখিত আবেদন করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, আমাদের এলাকায় মৌজা-গঙ্গাপ্রসাদ ৩৬ এ অবস্থিত বিভিন্ন দাগে মোট ৬৬ শতাংশ জমি (উত্তর রায়পুর সিদ্দিকিয়া আবদুল্লাহ ইসলামিয়া দাখিল মাদরাসা), বেতকা টঙ্গীবাড়ি মুন্সীগঞ্জ এর ওয়াকফা কৃত সরকারী জমি গত আনুমানিক প্রায় ৩০/৩৫ বছর যাবত অত্র এলাকার বাসিন্দা সেরাজউদ্দিন শেখ, পিতা- হাসমত আলী শেখ, গ্রাম- চর গড়কূল, পোস্ট- কানাইনগর, নারায়নগঞ্জ সদর উপজেলা, নারায়রগঞ্জ, সে আওয়ামীলীগ এর ছত্রছায়ায় থাকিয়া জমিটি জোড়পূর্বক অন্যায়ভাবে দখল করিয়া ভোগ করিতেছে। এতদিন রাজনৈতিক ক্ষমতাবলে কোনরূপ নিয়মকানুন এর তোয়াক্কা না করে সেরাজউদ্দিন জুলুমপূর্বক অত্র উল্লিখিত জমিটি নিজের দখলে রাখিয়া ব্যক্তিগত ভাবে ব্যবহার করিয়া আসিতেছে। এই বিষয়ে তার বিরুদ্ধে সামাজিকভাবে কোন বিচার শালিশ করিয়াও সমাধান করা সম্ভবপর হয় নাই। মাদরাসার জমিটি এখনোও তার দখলে রহিয়াছে। জমিটি ন্যায্য হস্তে ফেরত পাইবার সম্ভবপর সকল প্রকার চেষ্টা করিয়াও তার দখল হইতে জমিটি মুক্ত করা যায় নাই।
এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সচেতন এলাকাবাসী।




