বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জে বন্দরে ৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি সামাদকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
সোমবার ২৫ আগস্ট রাতে বন্দর থানাধীন ফুলহর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নবীগঞ্জ কদমরসুল এলাকার মৃত আমজাদ শেখের ছেলে আব্দুস সামাদ।
পুলিশ জানায়, বন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ লিয়াকত আলীর নেতৃত্বে এসআই(নিঃ) মিজানুর রহমান সজিব সঙ্গীয় ফোর্স সহ গত ২৫ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলহর বালুর মাঠ এর পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ আব্দুস সামাদ (৫২) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও ১০৪ বোতল ফেন্সিডিল সহ আটক করেন। পরে ২৬ আগস্ট দুপুরে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়।




