বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে প্রবাসীর জি-মেইল আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও টাকা দাবীর ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার কল্যান্দী এলাকার মঞ্জুর হোসেন (৫৪) তার ছেলে মাসুদ রানা বাপ্পি (২৫)-এর পক্ষ থেকে এ অভিযোগ দায়ের করেন। বাপ্পি প্রায় পাঁচ বছর আগে মরিশাসে কর্মরত অবস্থায় পাবনার সাথিয়া উপজেলার রাফসান রোজ (২৮)-এর সঙ্গে পরিচিত হন। সেই সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং বাপ্পি তার উপার্জনের টাকা রাফসানের মাধ্যমে দেশে পাঠাতেন।
অভিযোগে বলা হয়, সম্প্রতি রাফসান বাপ্পির জিমেইল আইডি হ্যাক করে তার কিছু ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয়। পরে সেগুলো ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা দাবী করে।
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছে প্রবাসী বাপ্পি। বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে আলোচনা শেষে অবশেষে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানায়, তারা লিখিত অভিযোগ পেয়েছে তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।




