নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে বিএনপি নেতার পুকুর থেকে ছাত্রদল নেতার লাখ টাকার মাছ চুরির অভিযোগ

বন্দরে বিএনপি নেতার পুকুর থেকে ছাত্রদল নেতার লাখ টাকার মাছ চুরির অভিযোগ

প্রকাশিতঃ

ছাত্রদলে ‘অভিশাপ’ রাহিদ!

বিশেষ প্রতিনিধিঃ-

 

নারায়ণগঞ্জের বন্দরে একের পর এক চুরি, জবরদখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইস্তিয়াক সিকদার ও তার অনুসারীদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সংগঠন থেকে বাদ পড়ার পরও তিনি ছাত্রদলের নাম ব্যবহার করে এলাকায় দাপট দেখাচ্ছেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন।

 

৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকেই রাহিদ ইস্তিয়াক বেপরোয়া হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি বন্দরের বিভিন্ন এলাকায় আজমেরী ওসমান বাহিনীর সহযোগীদের আশ্রয় দিচ্ছেন। অতীতে ওই বাহিনীর কাছ থেকে আশ্রয় নেওয়া রাহিদ এখন নিজেই তাদের রক্ষাকবচ হয়ে উঠেছেন।

 

মাছ চুরির অভিযোগ

মহানগর বিএনপির সাবেক সদস্য রাসেল মাহমুদ জানান, সম্প্রতি তার লিজ নেওয়া একটি পুকুর থেকে রাহিদ ইস্তিয়াক ও তার সহযোগীরা প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মাছ তুলে নিয়ে যায়।

 

তিনি বলেন, “আমার ফুফাতো ভাই রেলওয়ের কাছ থেকে পুকুরটা লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। ৮ সেপ্টেম্বর রাতে রাহিদ স্থানীয় জাতীয় পার্টির সভাপতিকে সঙ্গে নিয়ে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। থানায় অভিযোগ করেও কোনো ব্যবস্থা পাইনি। পরে রাহিদের বাবার আশ্বাসে কিছুটা শান্ত হই, কিন্তু কয়েকদিন পর তারা আবার পুকুরে গিয়ে মাছ ধরতে শুরু করে।”

 

মারধর ও জবরদখল

কাইতাখালী এলাকার বাসিন্দা আব্দুর রশিদ (৪৫) অভিযোগ করেছেন, সম্প্রতি রাহিদ সিকদার বাহিনী তাকে রাস্তায় ফেলে মারধর করেছে। আহত অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করেছেন।

 

এ ছাড়া আমিরাবাদ এলাকার ব্যবসায়ী আক্তার হোসেন জানান, রাহিদ, আনিল সিকদার ও দিদারুল আলমসহ ৩০-৪০ জন মিলে তার ৬৫ শতাংশ জমি জবরদখলের চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।

 

সাংবাদিকদের ওপর হামলা

কুরবানির ঈদের সময় কাইতাখালী ঘাটে ট্রলারে গরু আনলোড করার সময় রাহিদ সিকদার ও তার সহযোগীরা অস্ত্র ঠেকিয়ে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি ভিডিও করতে গেলে স্থানীয় কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। তাদের মোবাইল, মানিব্যাগ, ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করা হয়।

 

পরে সাংবাদিকরা থানায় অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বন্দর থানার ওসি তরিকুল ইসলাম প্রথমে বিষয়টি এড়িয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে মামলা হলেও পরে থানায় জোরপূর্বক আপসনামা নেওয়া হয়।

 

স্থানীয়দের অভিযোগ

বন্দরজুড়ে এখনো আজমেরী ওসমানের প্রভাব বিস্তারে সিকদার পরিবার ভূমিকা রাখছে বলে স্থানীয়দের অভিযোগ। তারা বলছেন, সরকারের পরিবর্তনের পরও রাহিদ ইস্তিয়াকের ছত্রছায়ায় ঐসব সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

 

সম্প্রতি রাহিদ মোটরসাইকেল বহর নিয়ে এলাকায় মহড়া দিচ্ছেন এবং ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে ভয়ভীতি দেখাচ্ছেন বলে জানা গেছে।

 

রাহিদের বক্তব্য পাওয়া যায়নি

রাহিদ ইস্তিয়াক সিকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

স্থানীয়দের মতামত

স্থানীয়দের দাবি, রাহিদ ইস্তিয়াক ছাত্রদলের ব্যানার ব্যবহার করে বন্দরের রাজনীতি ও সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছেন। কেউ কেউ তাকে এখন “ছাত্রদলের অভিশাপ” বলেই আখ্যা দিচ্ছেন।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!