বন্দর প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বন্দরে বহিস্কৃত ২ বিএনপি নেতার পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ ।
বুধবার (১৯ নভেম্বর) বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় ।
জানা গেছে, নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমানের সাথে সক্ষতা করে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রচার কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে গত ২০২৩ ইং সালের ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল ও মহানগর বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদকে বহিস্কার করা হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল ও সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার খবরে বন্দরে আতাউর রহমান মুকুল শিবিরের নেতাকর্মী বেশ উজ্জীবিত হয়ে উঠেছে।




