নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
মডেল মাসুদের পাশে বৈষম্য বিরোধী মামলার পলাতক আসামি শামসুজ্জোহা!

মডেল মাসুদের পাশে বৈষম্য বিরোধী মামলার পলাতক আসামি শামসুজ্জোহা!

প্রকাশিতঃ

‎স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের বিরুদ্ধে বরাবরই আওয়ামী লীগ ও ওসমান পরিবারের ঘনিষ্ঠতার অভিযোগ করেছেন তার নিজ দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা।

‎ইতোমধ্যে তার বিরুদ্ধে ওসমান পরিবারের সাথে সম্পৃক্তদের প্রতিষ্ঠিত করার সরাসরি অভিযোগ তুলেছেন দলের নেতারা। এবার মাসুদুজ্জামান মাসুদের পাশে আওয়ামী লীগ নেতা ও ওসমান পরিবারের ঘনিষ্ঠ বৈষম্য বিরোধী হত্যা মামলা খেয়ে পলাতক আসামি সাবেক কাউন্সিলর শামসুজ্জোহাকে দেখা গেছে। যা নিয়ে ইতোমধ্যে বন্দরে আলোচনা সমালোচনার জন্ম হয়েছে।

‎নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শামসুজ্জোহা। কোন পদে না থাকলেও তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

‎তার ভাই জাহাঙ্গীর ২৬নং ওয়ার্ড জাতীয় পার্টির পদধারী নেতা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শামসুজ্জোহা সাবেক এমপি শামীম ওসমান ও সাবেক এমপি সেলিম ওসমানের সমাবেশে বিশাল বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছেন। পাশাপাশি তৎকালীন সময় এমপি সেলিম ওসমানের ঘনিষ্ঠ হওয়ার সুবাধে তিনি এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করে ছিলো। বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করানো থেকে শুরু করে টিসিবি পন্য চুরি, সরকারি জমি দখল সব ধরনের অপকর্মেই জড়িয়ে ছিলেন সাবেক এই কাউন্সিলর। টিসিবি পন্য চুরিতে বাধা দেওয়ায় নারী কাউন্সিলর সানিয়া সাউদ এর উপর হামলা করে তাকে শ্লীলতাহানীর মত ঘটনাও ঘটিয়েছেন এই শামসুজ্জোহা।

‎ঘটনাটি গড়িয়েছে থানা পুলিশ এবং বিভাগীয় তদন্ত কমিটিতেই। অভিযোগের সত্যতা পাওয়ায় তার ভাই সাবেক কাউন্সিলর শামসুজ্জোহাকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্তও করে রাখা হয়েছিল।
‎৫ আগস্টের পর থেকেই বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি হয়ে এলাকা ছেড়ে পলাতক রয়েছে শামসুজ্জোহা। কিন্তু সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জোহার গণসংযোগ অনুষ্ঠানে তাকে উপস্থিত হতে দেখা গেছে।

‎সম্প্রতি মাসুদুজ্জামান বন্দরে প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে কেমন বন্দর চাই প্রতিপাদ্যে একটি আলোচনা সভায় অংশ নেন। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে মাসুদুজ্জামান বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। ওই গণসংযোগে সাবেক কাউন্সিলর শামসুজ্জোহার সবর উপস্থিতি লক্ষ্য করা গেছে। শামসুজ্জোহাকে পাশে নিয়ে বক্তব্য দিয়েছেন মাসুদুজ্জামান। যে কিনা বৈষম্য বিরোধী মামলায় পলাতক ছিলেন।

‎এর আগে ১৩ নভেম্বর মাসুদুজ্জামান মাসুদ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বাড়িতে সৌজন্য সাক্ষাত করতে যান। সে সময় টিপু গণমাধ্যমে মাসুদুজ্জামানকে উদ্দেশ্য করে বলেন, ওসমান পরিবারের কোন দালালের সাথে কোন আপোস করা যাবেনা। ওসমান পরিবারকে এমন কোন স্পেস দেওয়া যাবেনা যাতে করে পরবর্তীতে তারা আমাদের বিএনপির গলাটিপে ধরে। এতে আমাদের ভোট আগাত বা কমুক। মাসুদ ভাইয়ের কাছে আমার অনুরোধ ওসমান পরিবারের কোন দোসরকে যেন আমরা কাছে না টানি প্রাধান্য না দেই। কারণ এই ওসমান পরিবারই নারায়ণগঞ্জে সন্ত্রাসের নগরীতে পরিণত করেছিলো।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!