নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
মিরনজিল্লা কলোনী উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মিরনজিল্লা কলোনী উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ:

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন মিরনজিল্লা এলাকায় ৪০০ বছরের পুরোনো মিরনজিল্লা কলোনী উচ্ছেদের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। শনিবার ( ২২ জুন ) বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিচে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির ব্যানারে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি অমৃত লালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো.হাফিজুর রহমান হাফিজ,বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন কমিটির কেন্দ্রীয় সভাপতি ঈশ^ লাল, তুলসী সংঘের প্রতিষ্ঠাতা টনি সনাতন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ফতুল্লা থানা কমিটির সভাপতি স্বপন ডোম প্রমুখ।

বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো.হাফিজুর রহমান হাফিজ বলেন,ভারত বর্ষ থেকেই তাদের আমন্ত্রনেই হরিজনরা বাংলাদেশে আসেন সরকার প্রধানের মাধ্যমে। কিন্তু দেশের সকল মানুষের আবাসনের ব্যবস্থা হলেও হরিজন সম্প্রদায়ের কোন আবাসনের ব্যবস্থা নেয়নি সরকার। হরিজন সম্প্রদায়রা কখনও কোন সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি। তাদেরকে এভাবে উচ্ছেদের নামে ঘরছাড়া করার কোন মানে হয়না। আমরা সরকার প্রধানকে অনুরোধ করবো তাদের পরিবারের কথা বিবেচনা করেই উচ্ছেদকৃত সকল হরিজনকে পুর্নবহাল করা হোক। তিনি আরও বলেন,দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হলো বাসস্থান। কিন্তু সরকার বিভিন্ন সময়ে দেশের বিভিন্নস্থানে নোটিশ বিনা নোটিশের মাধ্যমেই সাধারন মানুষকে অহেতুক উচ্ছেদ করে থাকে তা কারোর কাছে গ্রহনযোগ্য নয়। আমি হরিজন সম্প্রদায়ের প্রতিটি নেতাকর্মীদেরকে বলবো,আপনাদেও অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আপনারা কর্মবিরতির ডাক দেন তাহলেই দেখবেন সরকার প্রধানের টনক নড়বে।

বাংলাদেশ ডোম সমাজ উন্নয়ন কমিটির কেন্দ্রীয় সভাপতি ঈশ^ লাল বলেন,আমরা কি দেশের নাগরিক না ? যদি নাগরিক হয়ে থাকি তাহলে কেন আমাদেরকে বাসস্থান থেকে উচ্ছেদ করা হলো। রোহিঙ্গাদের জন্য পাকা বাসস্থানসহ খাবারের আয়োজন করে বিনামুল্যে অথচ আমরা দেশের নাগরিকরা বাসস্থান পাইনা। উল্টো আমাদেরকে পরিবারপরিজনসহ উচ্ছেদ করে রাস্তায় নামিয়েছে। আমরা সমস্যা সমাধানের জন্য বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছি আমাদেরকে পুর্নবাসন করার জন্য। সেই চিঠির জবাব এখনও পর্যন্ত পাই নাই। তিনি আরও বলেন,মেয়র মহোদয় আমাদেরকে শান্তনা দিচ্ছেন কিন্তু এখনও পর্যন্ত উচ্ছেদকৃত পরিবারগুলো কাছে আসেননি। আবার তিনি চেয়ারে বসে তার কর্মকর্তাদেরকে বলছেন মিরনজিল্লা কলোনীর সবাইকে উচ্ছেদ করতে। তিনি আরও বলেন,নির্বাচনের সময় এমপি,মেয়র,চেয়ারম্যান,মেম্বাররা সবাই আসেন ভোটের জন্য। আর ভোট শেষ হলে তাদের কাউকেই পাওয়া যায়না। আমি সরকার প্রধানের কাছে অনুরোধ করবো অতিদ্রুত যেন মিরনজিল্লা কলোনী উচ্ছেদের পরিবর্তে সেখানে বসবাসরত প্রতিটি হরিজন পরিবারকে পুর্নবহাল করা হোক।

এছাড়া উপস্থিত ছিলেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক প্রতাপ লাল,টানবাজার সিটি কলোনী পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দসহ সাতগ্রাম ডোম সমাজ পঞ্চায়েত কমিটির সভাপতিসাধারন সম্পাদকবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!