নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
এখন দেশে আর নেতৃত্বের সংকট নেই : অধ্যাপক মামুন মাহমুদ

এখন দেশে আর নেতৃত্বের সংকট নেই : অধ্যাপক মামুন মাহমুদ

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এখন আমাদের দেশে আর নেতৃত্বের সংকট নেই। কারণ খালেদা জিয়ার পরে সেই জায়গায় দলের এবং দেশের হাল ধরেছেন তারেক রহমান। সুতরাং খালেদা জিয়ার উপরে যেমনি বাংলাদেশের ১৮ কোটি মানুষ আস্থা এবং ভরসা রাখতেন, বিশ্বাস রাখতেন তেমনি তারেক রহমানের উপরে আবারও মানুষের সেইরকম আস্থার জায়গা তৈরি হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকায় সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে এবং থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

এসময় মামুন মাহমুদ বলেন, আমাদের নেত্রী চিন্তা করেছিলেন উনার মৃত্যুর পরে এদেশের মানুষ নেতৃত্বের সংকটে যদি ভোগে অথবা যদি নেতা খুঁজে না পায় তাই  উনি মৃত্যুর মাত্র চার দিন আগে তার পুত্র তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।

এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩  আসনের বিএনপির প্রার্থী আজারুল ইসলাম মান্নানের জন্যও দোয়া প্রার্থনা করেন।

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো: জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্র দল নেতা জুয়েল রানার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অকিল উদ্দিন ভুইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হীরা, সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা সাখাওয়াত হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোয়াজ হোসেন মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মাজেদুল হক, থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি তৈয়ব আল হোসাইন, নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দেওয়ানসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  প্রমূখ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!