সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফা কারামুক্ত হওয়ায় আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হওয়ার পর নেতাকর্মীরা তাদের প্রিয়নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।
গত ৬ আগস্ট তরুন দল নেতা টিএইচ তোফাকে চাঁদাবাজির অভিযোগে সিদ্ধিরগঞ্জ আজিবপুর রেল লাইন এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
পরবর্তীতে তাকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ এর (২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করলে আদালত তাকে এক মাসের ডিটেনশন মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
মুক্তি পাওয়ার পরেই তরুন দল নেতা টিএইচ তোফার সমর্থকেরা আনন্দ মিছিল ও বিজয় র্যালীর মাধ্যমে ফুলের মালা দিয়ে তাকে বরন করে নেন।
এসময় তরুন দল নেতা তোফা তার বক্তব্যে বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
একটি কুচক্রী মহল আমার রাজনৈতিক ও সামাজিক অবস্থান নষ্ট করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে মিলেমিশে নিজেদেরকে সার্বিকভাবে শক্তিশালী করেছে এবং রাতারাতি কোটি টাকার মালিক বনেছে তারাই এখন দেশের প্রতিটি বিএনপির ত্যাগী নেতা-কর্মীদের ভাবমূর্তি ও অবস্থান নষ্ট করার কাজে লিপ্ত রয়েছে।




