সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহিদ এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ বায়েজিদ খাঁন পন্নির ১৪ তম ওফাত দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টায় চিটাগাংরোডে অবস্থিত দলটির জেলা কার্যালয়ে দোয়া প্রার্থনা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনটিকে বিশেষ ভাবে স্মরণ করা হয়। ২০১২ সালের এই দিনে পরলোকগমন করেন টাঙ্গাইল করোটিয়ার ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান এবং হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বায়াজিদ খান পন্নী। তারপর থেকেই দিনটিকে বিশেষ মর্যাদায় পালন করে আসছেন হেযবুত তওহীদ।অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির জেলা আমীর আরিফ উদ্দিন।এসময় তিনি বলেন, আল্লাহর রাসূলের প্রকৃত ইসলামের শিক্ষা মানুষের মাঝে পৌঁছে দিতে বায়াজিদ খান পন্নী তার জীবনের শেষ দিন পর্যন্ত তার মূল্যবান সম্পদ ব্যায় করেছেন।তার প্রতিষ্ঠিত এই দলটির সকল সদস্যরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে অচিরেই সকল মিথ্যার অবসান হয়ে একটি সুখী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আজগর আলী, ফতুল্লা থানা সভাপতি মাইনুল ইসলাম, রূপগঞ্জ থানার সভাপতি সুলতান জাহাঙ্গীর সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়াও অনুষ্ঠানে দেশ ও জাতির স্থিতিশীলতার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।




