নারায়ণগঞ্জ মঙ্গলবার | ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
“বাদীই জানে না সে মামলার বাদী” নেওয়া হয়েছে সাদা কাগজে স্বাক্ষর!

“বাদীই জানে না সে মামলার বাদী” নেওয়া হয়েছে সাদা কাগজে স্বাক্ষর!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ছাত্র আন্দোলনকে ঘিরে নারায়ণগঞ্জে সোনারগাঁ থানায় হত্যাকান্ড সহ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ঢালাওভাবে হচ্ছে মামলা। মামলায় আসামী সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মী এমনকি বাদ যাচ্ছে না সাধারণ জনগনও। তবে মামলার বাদী নিজেই জানে না সে যে মামলার বাদী। এমনকি মামলার এজাহারেও কার কার নাম উল্লেখ করা হয়েছে তাও তারা জানেন না।
সরকারি সহায়তার নাম করে বিভিন্ন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সাদা কাগজে স্বাক্ষর করিয়ে জাতীয় পরিচয়পত্র এনে করছে মামলা। এমনটাই জানা গেছে অধিকাংশ বিএনপির নেতাকর্মীরা সরকারি সহায়তা করার কথা বলেই মামলা করার কথা গোপন করে নিজেদের ইচ্ছে মত আসামীদের নাম ব্যবহার করে দেওয়া হচ্ছে মামলা। অনেকে বাদী এবিষয়ে মুখ খুলতেও নারাজ ভয়ে।
সাম্প্রতিক সময়ে ছাত্র আন্দোলনকে ঘিরে সোনারগাঁ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে বেশ কিছু মামলা হয়েছে। এই সব মামলা নিয়েই উঠছে প্রশ্ন। সরকারি সহায়তার নামে আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যদের দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মামলা দায়ের করা হচ্ছে। এসব মামলায় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে হুকুমের অভিযোগ আনা হয়েছে। তবে কার গুলিতে নিহত হয়েছে, তা সুনির্দিষ্ট করা হয়নি।কোনো কোনো মামলায় জোর করে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী জড়িত থাকার অভিযোগ উঠেছে। এবার সোনারগাঁ থানায় এজাহার করা একটি মামলার বাদী এ বিষয়ে মুখ খুলেছে। তার অভিযোগ সরকারি সহায়তার নামে থানায় ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে মামলা করা হয়েছে।
গত ৪ আগষ্ট ছাত্র আন্দোলনে বিকেল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিনহা মিলের অপর পাশে কলাপট্টি কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আশিক নামে এক যুবক। এই ঘটনার অনেকদিন পর গত ২২ আগষ্ট নিহত আশিকের মা বাদী হয়ে একটি মামলা করা হয় যার মামলা নম্বর ১৪। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬৫ জনের নাম উল্লেখ করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২০০/৩০০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়। তবে মামলার বিষয়ে অবগত নয় স্বয়ং মামলার বাদী কুলসুম বেগম। তিনি নিজেই জানে না যে সে মামলার বাদী। কুলসুম বেগম বলেন,আমি নাম জানি না মামলা হইছে কিন্তু দুইজন মোল্লা আইছিলো আর দুই জন ছাত্র ছিলো। তারা আমাকে বলছে থানায় যান। থানায় গেলে তারা আমার ছেলের জন্য যেকোন সহযোগিতা করবে। আমাদের যারা নিয়ে গেছে তারা আবার থানার ভিতরে যায় নাই।আমরা থানায় যাবার পর আমার কাছ থেকে সাইন রাখছে।
মান্নান ২৫ হাজার টাকা দিয়েছে থানায় গিয়ে কুলসুম বেগমকে উল্লেখ করে তিনি জানান,আমরা থানায় যাবার পর মান্নান সাহেব খবর পাইয়া থানায় আসে। আইসা প্রথমে ১৫ হাজার পরে ১০ হাজার করে ২৫ হাজার টাকা দিসে। মান্নান সাহেবের পিএস ছিলো। আমি আমার পোলার হত্যার বিচার চাই। আমাকে ফোন কইরা হেরা নিছিলো সাথে ছাত্ররাও আছিলো
একটি সূত্র থেকে জানা যায়, সোনারগাঁয়ের সমালোচিত থানা বিএনপির সভাপতি আজহারল ইসলাম মান্নান ও তার লোকজন মিথ্যার আশ্রয় গ্রহণ করে পুত্রহারা আশিকের মাকে ভুল বুঝিয়ে এবং সরকারি সহায়তার কথা বলে থানায় নিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে মামলা করায়। অথচ মামলার বাদী নিজেই স্বীকার করেছে সে কোন মামলা করে নাই। তার মামলায় আওয়ামী লীগ সহ সাধারণ মানুষদেরও করা হয়েছে আসামী যার কারনে বর্তমানে এমন গায়েবি মামলার কারণে এলাকার লোকজনের ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছে কুলসুম বেগম ও তার পরিবার।
এবিষয়ে সোনারগাঁয় থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের ব্যবহৃত মুঠোফোনে (০১৭১৫৮৮৬০@@) একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!