নারায়ণগঞ্জ সোমবার | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সিদ্ধিরগঞ্জে মরহুম গোলাপ প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
অনুমোদনহীন খাদ্যোৎপাদন: ফতুল্লায় ‘আমিন স্কয়ার বিডি’কে এক লাখ টাকা জরিমানা
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
আড়াইহাজারে র‌্যাবের অভিযানে ২ পাইপগান ও গুলি উদ্ধার
নগরীতে ছিনতাইয়ের কবলে এএসআই, নিয়ে গেল পিস্তল
শ্রীবরদীতে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে জনগণ
শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আটক-১

সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আটক-১

প্রকাশিতঃ

সোনারগাঁ প্রতিনিধিঃ-সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সানাউল্লাহ বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।

একইসঙ্গে তার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগও উঠেছে।

 

মঙ্গলবার বিকেল ৪ টার দিকে সোনারগাঁ উপজেলা ঈদগাহ মাঠ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত সানাউল্লাহ বেপারী  উপজেলার বৈদ্যৈর বাজার ইউনিয়নের মামরকপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

 

পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁয়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর ব্রিজের ঢালে ছাত্র জনতার  উপর হামলার চালায়, এবং আন্দোলনকারীদের উপর চালানো হামলায় বেশ কয়েকজন আহত হয় এবং এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন সানাউল্লাহ বেপারী।

 

যার মামলায় নং ১৬ উক্ত মামলায় ২৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ জনকে  আসামি করা হয়। যার ৯১ নং আসামি সানাউল্লাহ বেপারী।

এছাড়াও এলাকাবাসীরা জানান, সানাউল্লাহ বিভিন্ন ব্যবসায়ী, দোকানদার ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে ব্ল্যাকমেইলের অভিযোগও রয়েছে, বিশেষ করে নারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে হুমকি দেওয়ার ঘটনা স্থানীয়ভাবে আলোচিত ছিল।

একজন ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সে শুধু ছাত্র জনতার উপর  হামলার আসামিই নয়, এলাকায় আতঙ্কের নাম ছিল। সাধারণ মানুষ তার ভয়ে মুখ খুলতে সাহস করত না।”

 

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বে  মামলা রয়েছে,  নতুন করে আরও কয়েকটি অভিযোগ যাচাই করা হচ্ছে। পাশাপাশি, তার সহযোগীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার কার্যক্রমও শুরু হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!