নারায়ণগঞ্জ সোমবার | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
Next
Prev
প্রচ্ছদ
সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মেম্বার গ্রেফতার

সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন মেম্বার গ্রেফতার

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলার একাধিক আসামী মোঃ কামাল হোসেন মেম্বার ওরফে কামাল হোসেনকে আটক করেছে পুলিশ।
গত ৩০ জুলাই গাজীপুরের আশকোনা হতে হত্যা মামলার আসামী ও নানান অপকর্মের হোতা কামাল হোসেনকে আটক করে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত এফআইআর নং-২০ তারিখ ৯ জুলাই ২০২৫ এর মতে আসামী কামাল হোসেন মেম্বারকে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ৩১ জুলাই বৃহস্পতিবার প্রেরন করা হয়।
জানা যায়,আসামী মোঃ কামাল মেম্বার ওরফে কামাল হোসেন, পিতা মৃত মোহাম্মদ মেম্বার ওরফে মৃত হাজী মোহাম্মদ আলী, ঠিকানা। স্বায়ী: গ্রাম- কান্দা পাড়া বারদী বাজার, থানা সোনারগাঁও, জেলা নারায়নগঞ্জ, গত ইং ৩০/০৭/২০১৫ তারিখে দক্ষিন খান থানা, ডিএমপি ঢাকার পুলিশ যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত, ৩নং বিশেষ ট্রাইবুনাল, নারায়ণগঞ্জ এর সিআরর মামলা নং ১২৭৭/২৪ ও দায়রা ৯৫৯/২৫, ধারা:- এন, এক্ট এর ১৩৮ মূলে গ্রেফতার হয়।
উক্ত আসামীকে ৩১/০৭/২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বর্নিত আসামী মামলার এজাহার নামীয় পলাতক ২৭ নং আসামী। বাদীর পুত্র মোঃ জনি (১৭) সোনারগাঁও নাফ গাড়ীতে হেলপার হিসাবে কাজ করিতো। গত ইং ২০/০৭/২০২৪ তারিখ বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনকে পন্ড করার জন্য আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের সমর্থিত নেতাকর্মীরা একজোট হইয়া আগ্নেয়ায়, পিস্তল, শর্টশান, ককটেল, লাঠি-সোরা, হাট-পাটকেল, রামদা ইত্যাদিতে সজ্জিত হইয়া সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সাকিনস্থ মুক্তি স্মরনীর পশ্চিম পার্শ্বে নাফ পরিবহনের গ্যারেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম গামী রাস্তার উপর অবস্থান করিয়া এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে জনমনে আতংক তৈরী করে। ধৃত আসামী সহ পলাতক আসামী ১। শেখ হাসিনা (সাবেক প্রধানমন্ত্রী) ২। আসাদুজ্জামান খাঁন কামাল (সাবেক স্বরাষ্টমন্ত্রী) (৭৩), ৩। ওয়ায়দুল কাদের (সাবেক সেতুমন্ত্রী) (৭২), ৪। হাসান মাহমুদ (সাবেক তথ্যমন্ত্রী) (৫২), ৫। এ.কে.এম. শামীম ওসমান (সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসন। (৬৩), ৬। অয়ন ওসমান (৩৪), ৭। আজমেরী ওসমান (৫১), ৮। নজরুল ইসলাম বাবু (সাবেক সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-২) (৫৫), ৯। গোলাম দস্তগীর গাজী (সাবেক সংসদ সদস্য, নারায়গঞ্জ-১, রূপগঞ্জ) (৭২), ১০। রবিউল আলম রনি (সাবেক সেক্রেটারী) (৪৩), ১৯। জাহাঙ্গীর (৪৭), ১২। আব্দুল্লাহ আল-কায়সার (৪৮), ১৩ মোঃ মাহফুজুর রহমান কালাম (৫৩), ১৪। ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম (৪৬), ১৫। রফিকল ইসলাম নান্নু (সভাপতি যুবলীগ) (৪৮), ১৯। সোহাগ রনি (৪৫), ১৭। মোশারফ হোসেন (৫৬), ১৮। নুরে আলম খাঁন (৪৬), ১৯। বাবুল ওমর (৪৯), ২০। মোস্তাফিজুর রহমান মাসুম (৪৭), সহ আরো অনেক এজাহার নামীয়গণ সহ অজ্ঞাত আরে প্রায় ১০০/১২০ জনবদুস্কৃতিকারীরা ০১ হইতে ১০নং আসামীর নির্দেশে ছাত্র-জনতাকে উদ্দেশ্য করিয়া এলোপাথারীগুলি ও আক্রমন করার নির্দেশ প্রদান করিলে অন্যান্য সকল আসামীগন রাস্তায় অবস্থানরত ছাত্র-জনতার উপর ককটেল বিস্ফোরণ করিয়া ভীতি সৃষ্টি করে এবং তাহাদের হাতে থাকা দেশীয় আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাথারি গুলি ও মারধর করে।
তখন বাদীর পুত্র মোঃ জনি (১৭) ইং ২০/০৭/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ০৫:১৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড সাকিনস্থ মুক্তি স্মরনীর পশ্চিম পার্শ্বে নাফ পরিবহনের গ্যারেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম গামী রাস্তার উপর পৌঁছালে আসামীদের ছোড়া ০১টি গুলি বাদীর ছেলে মোঃ জানি (১৭) এর পিঠে গুলিবিদ্ধ হইলে সে মাটিতে লুটাইয়া পড়িয়া যায় এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় নাফ পরিবহনের ড্রাইভার মোঃ ফয়েজুল্লাহ তররুন (৩৭), পিতা-মৃত আবু তাহের, মাতা-আফরোজা আমিন, গ্রাম-পালপাড়া, থানা-সোনাইমুড়ি, জেলা নোয়াখালী, বর্তমানঃ গ্রাম-মাদানীনগর, চিটাগাং রোড (তাহের সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), ০৩নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ তাহার বাম পায়ের রানে গুলিবিদ্ধ হইয়া আহত হন। পরবর্তীতে অজ্ঞাতনামা ভ্যান গাড়ী চালক বাদীর মৃত ছেলে মোঃ জনির কোন পরিচয় না পাইয়া তাহার লাশ নিয়া ঘোরাঘুরি করিয়া ২০/০৭/২০২৫ তারিখ বিকাল অনুমান-০৬,৩০ ঘটিকার সময় ভ্যানগাড়ী যোগে সোনারগাঁও থানাধীন কাঁচপুর সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কাঁচপুর ব্রীজের পূর্ব ডালে ঢাকাগামী লেনের নার্সারীর সামনে পাকা রাস্তার উপর নিয়া আসেন।
বাদী ঘটনার সংবাদ পাইয়া কাঁচপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কাঁচপুর বীজের পূর্ব ঢালে ঢাকাগামী লেনের নার্সারীর সামনে পাকা রাস্তার উপর গিয়া উক্ত মৃতদেহটি বাদীর ছেলে মোঃ জনি এর বলিয়া সনাক্ত করেন এবং উক্ত মৃতদেহ বাদীর বাড়ীতে নিয়া যাই। পরবর্তীতে সোনারগাঁও থানাধীন বালুয়া দীঘিরপাড় মাদ্রাসায় জানাযা শেষে বাদী বিষয়টি পুলিশকে না জানাইয়া তাহার ছেলে মোঃ জনি এর এ মৃতদেহ বিনা ময়না তদন্তে মৃতদেহ সোনারগাঁও থানাধীন বালুয়া দীঘিরপাড় কবর স্থানে দাফন করিয়াছি। পরববর্তীতে বাদী অস্ত্র মামলার ঘটনায় জখমী নাফ পরিবহনের ড্রাইভার মোঃ ফয়েজুল্লাহ তরুন এর নিকট হইতে প্রকৃত ঘটনাস্থল সহ ঘটনার বিস্তারিত তথ্য জানিয়া সিদ্ধিরগঞ্জ থানায় আসিয়া অভিযোগ দায়ের করেন।
আসামী একজন পেশাদার সন্ত্রাসী। তদন্তকালে জানা যায় যে, উক্ত আসামী সহ এজাহার নামীয় অন্যান্য পলাতক আসামী সহ অজ্ঞাতনামা পলাতক আসামীরা পরস্পর যোগসাজোসে উল্লেখিত ঘটনা ঘটাইয়াছে। আসামী খারাপ প্রকৃতির লোক। বিধায় মামলার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে আসামীকে সূত্রে বর্ণিত মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।
জানা যায়,মোঃ কামাল হোসেন ওরফে কামাল মেম্বার আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমান, আব্দুল্øাহ আল কায়সার,নজরুল ইসলাম বাবুর প্রভাব খাটিয়ে সোনারগাঁওয়ে নানান অপকর্ম করে বেড়াতো।তার ভয়ে মানুষ ছিল আতংকিত। বিএনপি নেতাকর্মীরা বাড়ি ঘর ছাড়া ছিল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!