ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরির অভিযোগে মধ্যবয়সী এক ব্যক্তিকে পিটিয়ে জখমের ৬ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২০ জুলাই) রাতে ফতুল্লার কুতুবআইল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: কুতুবআইল এলাকার মনির হোসেনের […]
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক দুর্ঘটনার প্রতিবাদ করাকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম তৌকির নামে এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামীদের ধরতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে ফতুল্লা মডেল থানা পুলিশ। আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার পাশাপাশি তাঁর সঙ্গে থাকা দুটি দামি স্মার্টফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে […]
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন

নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি বলেন, ভোররাতের ওই সময় দুর্বৃত্তরা আগুন দিলেও তাদের এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশেপাশের সড়ক ও এলাকার […]
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী

নিজস্ব সংবাদদাতা // দলের সাইনবোর্ড সাঁটিয়ে অর্থখড়ি উপার্জনের জন্য রাজনীতি না। রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি। নব্য হাইব্রিড, ফেইসবুক, চাটুকারিতাদের জন্য দলের সাংগঠনিক ভীত প্রতিনিয়ত দূর্বল হচ্ছে। রাজনীতি করতে এখন আর মনে চায় না, নব্য ও হাইব্রিডদের কারনে ত্যাগীরা কোনঠাসা হয়ে পড়ছে। নব্য হাইব্রিডদের কারনে আদর্শের রাজনীতি করতে গিয়ে নূন্যতম সম্মানটুকু দেয়া শিখেনি। […]
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’

দ্বৈত নাগরিক ও আইসিটিতে অভিযুক্তরা প্রার্থী হতে পারবেন না স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে সায় নেই নির্বাচন কমিশনের (ইসি)। নির্দলীয় নির্বাচন হওয়ায় তাদের পক্ষে এমন আইন করা সম্ভব নয় বলে মনে করছে সংস্থাটি। তবে জাতীয় সংসদের মতো স্থানীয় সরকারের ভোটেও দ্বৈত নাগরিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) […]
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বন্দর থানার মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডুমখালী এলাকার মো. […]
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, বাড়িঘর ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) রাত ১০টায় ফতুল্লার হাজীগঞ্জ ঈদগাহ সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় জানান, হাজিগঞ্জ ঈদগাহ সড়ক এলাকার বাসিন্দা ফারুক মিয়ার ছেলে অপূর্ব ব্রাজিল সমর্থক। তার সঙ্গে ওই এলাকার আরো অর্ধশত ব্রাজিল […]
