বকশীগঞ্জে সাড়ে ৩ লাখ টাকার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

রাশেদুল ইসলাম রনি : জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় সাড়ে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় অবৈধ জাল সংরক্ষণের দায়ে শহীদ মিয়া নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌর শহরের মধ্যবাজার […]
সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজি, গ্রেফতার ৪

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন ধরে মহাসড়কে পরিবহন থামিয়ে চালক-হেলপারদের মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান। বুধবার (২২ জুলাই) সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে […]
গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার: বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী সাদিয়া আক্তারকে (২৩) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, ঘটনার ১০ দিনের মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে তদন্তে প্রাপ্ত মূল আসামি আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় দোষ […]
সোনারগাঁয়ে তিতাস এর অভিযানে চুনা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গড়ে তোলা চারটি চুনা কারখানা ও একটি ঢালাই গ্যাস সংযোগ বিছিন্ন করে কারখানাটি এক্সক্যাভেটর দিয়ে ভেঙ্গে দিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত ৩৫০ ফুট পাইপ ও ভার্নার জব্দ করে […]
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার ছুরিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অর্ধশতাধিক মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে, সবুজ ছায়া সংগঠনের আয়োজনে এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত […]
