রূপগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার বিষয়ক কর্মশালা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও যাচাইকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫ আগষ্ট সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম, বেটস কনসাল্টিং […]
সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? প্রতিদিন গড়ে ১০ খুন

সম্প্রতি রংপুরের একটি বাসায় শিক্ষক পরিবারকে চারজনকে হত্যার ঘটনা ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে, এই যে শঙ্কা শুধুমাত্র একটিই হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে হয়েছে তা কিন্তু নয়। গত কয়েক মাস ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেই চলেছে। বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী, গত মে থেকে […]
সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের […]
সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সজীব (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে সদর উপজেলার গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজীব সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল নয়াপাড়া এলাকার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। তিনি তেলের গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সজীব গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় […]
রূপগঞ্জে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও ছোটবানিয়াদী এলাকায় গতকাল ২৫ আগষ্ট মঙ্গলবার ভোররাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজাসহ এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আক্তার(২৯), শরীয়তপুর জেলার […]
অদুদ হত্যা মামলায় বিশেষ পেশার পরিচয়দানকারী নুরুজ্জামান গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের বড় ভাই অদুদ খন্দকার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি নুরুজ্জামান মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ধামগড় ইউনিয়নের কামতাল এলাকা থেকে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নুরুজ্জামান মোল্লা কামতাল […]
