নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় যুবলীগের সেই ডাকাত শহিদ এখন বিএনপি নেতা!

ফতুল্লায় যুবলীগের সেই ডাকাত শহিদ এখন বিএনপি নেতা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বিগত প্রায় ১৬ বছর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ব্যানারে রাজনীতির পাশাপাশি ডাকাতিতে বেশ পটু ছিলেন মো.শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদ। কয়েকটি মামলায় এশাধিকবার জেলও খেটেছেন এমনকি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার দায়ে একাধিক মামলায় আসামীও হয়েছেন তিনি। সেই শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদ এবার রাতারাতি অর্থের বিনিময়ে ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি নেতা বনে যাওয়াটা অনেক অবাক করে তুলেছেন রাজনৈতিক বোদ্ধাসহ স্থানীয় সাধারন মানুষকে।
স্থানীয়দের দেয়া তথ্য ও এশাধিক সুত্রে জানা যায় যে, দাপা মসজিদ এলাকার কুখ্যাত এ শহিদ ওরফে ডাকাত শহিদের পরিবারের বেশীরভাগ সদস্যই নানাবিধ অপরাধের সাথে যুক্ত। সে নিজে যুবলীগের ব্যানারে বিগত সময়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে লিপ্ত ছিলো। এ কারনে সে কয়েকবার পুলিশের হাতে আটক হয়ে জেলও খেটেছেন। তার বড় ছেলে আজমীর ওরফে ডাকাত আজমীর। তার বিরুদ্ধেও রয়েছে চুরি,ডাকাতি,মাদকসহ এশাধিক মামলা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার দায়ে করা মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে ডাকাত আজমীর জেলে রয়েছেন। সে শ্রমিকলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। ছোট ছেলে মো.আসিফ সেই চুরি,ছিনতাই ও মাদক জগতের অন্যতম হোতা হিসেবে সর্বজন পরিচিত। এ সকল অপরাধের দায়ের ইতিপুর্বে আসিফও জেল খেটেছেন। বড়ভাই ডাকাত আজমীরের সাথে সেও শ্রমিকলীগের রাজনীতি করলেও ৫ আগষ্টে পট পরিবর্তনের সাথে সাথে পিতা ডাকাত শহিদের মত সেও ভোল পাল্টিয়ে ২নং ওয়ার্ড যুবদলের নেতা বনে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, দিনের আলোতে মাদক বিক্রি আর রাতের আধারে চুরি ও ছিনতাই করা হচ্ছে আসিফের মুল পেশা। রাজনীতির পট পরিবর্তনের সাথে সাথে নিজেদের অবস্থান ধরে রাখতে টাকার বিনিময়ে অর্থলোভী নামধারী কিছু বিএনপি নেতাদের ম্যানেজ করেই পিতা ডাকাত শহিদ আর ছেলে আসিফ এখন বিএনপি নেতা হয়েছেন। অপেক্ষার তালিকায় রয়েছেন শহিদের আরেক গুনধর পুত্র আজমীর ওরফে ডাকাত আজমীর। তাদের মতে, ডাকাত আজমীর জেল থেকে বের হলে নিজের অবস্থান ধরে রাখতে সেও বিএনপির কোন সংগঠনের সাথে যুক্ত হতে পারে। তারা বলেন,বিগত ১৬ বছরে আওয়ামী দুঃশাসনামলে আওয়ামী সদস্য ডাকাত শহিদের পরিবারের সদস্যদের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম। কিন্তু পট পরিবর্তনের সাথে সাথে নিজেদের খোলস পরিবর্তন করে আবারো বিএনপির ব্যানারে থেকেই আমাদেরকে অত্যাচার করতে এটা নিশ্চিত। বৈষম্যবিরোধীর ছাত্র-জনতার আন্দোলন রুখতে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে থেকে পিতা-পুত্র সবাই মিলেই ছাত্র-জনতার উপর অবৈধ অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে ছিলো তারা। সেই ঘটনায় একাধিক মামলার আসামীও হয়েছেন ডাকাত শহিদ ও তার বড় ছেলে ডাকাত আজমীর। তারা আবার কিভাবে বিএনপির রাজনীতিতে যুক্ত হয় তাদের আমাদের কারোর বোধগম্য হচ্ছেনা। তবে টাকার উপর নির্ভরশীল হয়েই অর্থলোভী নামধারী বিএনপির নেতারা ডাকাত শহিদের মত অপরাধীকে বিএনপির রাজনীতি করার লাইসেন্স দিচ্ছেন?
ফতুল্লা থানা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের দাবী, দাপা এলাকার ডাকাত পরিবারের সদস্য শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদ এবং তার ছেলে ছিনতাইকারী আসিফকে দ্রুত বিএনপির রাজনীতি থেকে বিতাড়িত করতে থানা বিএনপির সভাপতি-সেক্রেটারী এবং জেলা বিএনপির সভাপতি আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিনের সদয় দৃষ্টি কামনা করেন।

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!