নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
কাশিপুরে শামীম-বাদলের সৈনিকরাই এখন জাকির খানের ছায়াতলে!

কাশিপুরে শামীম-বাদলের সৈনিকরাই এখন জাকির খানের ছায়াতলে!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আওয়ামীলীগের দোসররা কিছুদিনের জন্য আত্মগোপনে থাকার পর রাজনৈতিক প্লাটফর্ম পরিবর্তন করে আবারো তারা মাঠে সক্রিয় হওয়ার পায়তারা করছে। এমন অভিযোগ ওঠেছে সদর উপজেলা কাশীপুর ইউনিয়নের নরসিংপুর এলাকার বাসিন্দা জেলা মৎস্যজীবি দলের সভাপতি এইচ এম হোসের বিরুদ্ধে। সদ্য কারামুক্ত নারায়ণগঞ্জের জনপ্রিয় নেতা জাকির খানের আস্থাভাজন জাহির করতে গিয়ে বিগত দিনে নারায়ণগঞ্জের গড ফাদার শামীম ওসমান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের ঘনিষ্ঠ সহচরদের সাথে নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য পথচলা শুরু করেছেন।
এ নিয়ে ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নের নরসিংপুর সহ বিভিন্ন এলাকার বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের অভিযোগে জানা যায়, বিগত দিনে দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে যাদেরকে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বিগত দিনে আওয়ামী লীগের সাথে আতাত করে যাদের আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, আজকে তারা ভোল পাল্টিয়ে নব্য বিএনপি সেজে আগের ন্যায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
৫ আগষ্টের পট পরিবর্তনের পর রাজনৈতিক ভাবে নিজের অবস্থান সুসংহত করার জন্য জেলা মৎস্যজীবি দলের সভাপতি এইচ এম হোসেন গড ফাদার শামীম ওসমান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের ক্যাডার বাহিনী নিয়ে বিএনপির পরীক্ষিত নেতাকর্মীদের কোনঠাসা করার চেষ্টা করছে। এক সময় যারা গড ফাদার শামীম ওসমান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের ছবি দিয়ে ব্যানার ফেষ্টুর করেছে। আজকে তারা জাকির খানের ছবি ব্যবহার করে ব্যানার ফেষ্টুন করছে, এটা বিএনপির রাজনীতির জন্য অশনি সংকেত বলে মনে করেন স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানেরও খেয়াল রাখতে হবে তার ছবি ব্যবহার করে কারা ব্যানার ফেষ্টুন করছে, তাদের রাজনৈতিক পরিচয় কি, বিগত দিনে তারা কোন দলের অনুসারী ছিল। কারন কাশীপুর ইউনিয়ন নরসিংপুর সহ বিভিন্ন এলাকায় জাকির খানের ছবি সম্বলিত ফতুল্লা থানা মৎসজীবি দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয়ের বেশ কয়েকটি ব্যানার ফেষ্টুন শোভা পাচ্ছে যেখানে আওয়ামীলীগের দোসর মোঃ হৃদয়, মোঃ মাহবুব ও মোঃ পারভেজের ছবি। দেখা যাচ্ছে যারা বিগত দিনে গড ফাদার শামীম ওসমান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদলের ছবি দিয়ে ব্যানার ফেষ্টুন করে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো।
তাই বিএনপির হাই কমান্ডের প্রতি তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের আহবান আওয়ামী লীগের দোসরদের যারা দলে ভিড়িয়ে যারা রাজনৈতিক ফায়দা হাসির করছে তদন্ত পুর্বক তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!