নারায়ণগঞ্জ শনিবার | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন
বক্তাবলীর আকবর নগরের চিহ্নিত মাদক সম্রাট হাবিব বেপরোয়া! 
প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফারুক মেম্বার
ধেয়ে আসছে বছরের প্রথম বৃষ্টিবলয় ‘গোধূলি’
বন্দরে ধর্ষণের বিচার চাইতে গিয়ে আগুনে পোড়ালেন গৃহবধূকে, স্বামী সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ
সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন
জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন
ফতুল্লায় শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২
ফতুল্লায় চাঁদাবাজ, ফিটিংবাজ ও মাদকের বিরুদ্ধে র‌্যালি ও মানববন্ধন
ফতুল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার
আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাব থেকে আনিসুর রহমানকে অব্যাহতি
সিদ্ধিরগঞ্জে বিষাক্ত ক্যামিকেল ও রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি
ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ!
আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
বক্তাবলীতে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেফতার ১৫
সিদ্ধিরগঞ্জে নিহত ছিনতাইকারীর পরিচয় শনাক্ত, পরিচয় মেলেনি অন্য লাশের
ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
সিদ্ধিরগঞ্জে এনসিপির দুই নেতার ওপর হামলা, থানায় অভিযোগ
সিদ্ধিরগঞ্জে রমজানকে মাদক ব্যবসায়ী বানানোর অপচেষ্টা
সিদ্ধিরগঞ্জে পাথর বালু ঘাট দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত-১৫
কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা
আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা
বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার
রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
আড়াইহাজারে ফসলি জমির মাটি কাটায় আটক ৫
সিদ্ধিরগঞ্জে ২৪ ঘণ্টায় মাদকসহ গ্রেপ্তার ১৯
শূন্য থেকে শিখরে: স্বপ্ন দেখার সাহস নিয়ে এক স্বপ্নবাজ সেলসম্যান
Next
Prev
প্রচ্ছদ
লটারির নামে জুয়া সর্বস্বান্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ 

লটারির নামে জুয়া সর্বস্বান্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ 

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার (  ) নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের টাওয়ার পাড় এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে ‘লাকি কুপন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি হাট-বাজার ও গ্রামের অলিগলিতে বিক্রি হচ্ছে এসব টিকিট। রাতে অনুষ্ঠিত হচ্ছে র‍্যাফেল ড্র, সেখানে দেওয়া হচ্ছে ৩৭টি পুরস্কার। অর্ধ শতাধিক প্রচার গাড়ির মাধ্যমে বিক্রি হচ্ছে টিকিট। প্রতিটি টিকিটের মূল্য ২০ টাকা। একেকটি গাড়িতে বিক্রি হচ্ছে ৫’শ থেকে এক হাজার টিকিট। এই হিসাবে প্রতিদিন ৫ থেকে ১০ লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ একটি চক্র।

 

জানা যায় দেলপাড়া এলাকার বাসিন্দা কুখ্যাত জুয়ারি জব্বর মোল্লা, জুয়ারি বরিশাইল্লা জাফর, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম তেলার বড় ভাই রফিক ও তার সহযোগী রুবেল সহ কিছু নামধারী বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের নেতৃত্বে এই র‍্যাফেল ড্র এর নামে জুয়াটি চলছে।

 

২৫ এপ্রিল থেকে কুতুবপুর ইউনিয়নের টাওয়ার পাড় এলাকায় অবৈধ মেলা বসিয়ে হচ্ছে দৈনিক বন্ধু র‍্যাফেল ড্র অনুষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, মেলা শুরুর পর থেকে প্রতিদিন হাজার হাজার টাকার টিকিট কিনছেন নিম্ন আয়ের লোকজন। ফলে লোভে পড়ে অনেকেই হচ্ছেন সর্বস্বান্ত।

 

শনিবার রাতে সরেজমিন কুতুবপুর ইউনিয়নের টাওয়ার পাড় এলাকায় গিয়ে দেখা যায়, একটি বিশাল বড় বালুর মাঠে প্যান্ডেল তৈরি করে অনুষ্ঠিত হচ্ছে কুপন বিক্রির কার্যক্রম। তার আশেপাশে রয়েছে বিভিন্ন রকমের দোকান দিয়ে মেলার আয়োজন। কিন্তু লাকি কুপনের ব্যানারে লেখা রয়েছে, দৈনিক বন্ধু র‍্যাফেল ড্র।মাঠের চারপাশে ও রাস্তায় টেবিলে-টেবিলে বিক্রি হচ্ছিল টিকিটগুলো। পাঁচ’টি পৃথক রঙের টিকিট থাকায় একেকজন টিকিট কিনছিলেন কয়েক ডজন করে। টিকিটের একটি অংশ নিজের কাছে রেখে অপর একটি অংশে নাম ও মোবাইল নম্বর লিখে নির্ধারিত বাক্সে ফেলছিলেন ক্রেতারা। কথা হয় টিকিট কিনতে আসা টাওয়ার পাড় এলাকার বাসিন্দা একজন দিনমজুরের সঙ্গে। তিনি বলেন, আমাদের এলাকার এই মেলায় লটারি আসছে এখান থেকে টিকিট কিনলে নাকি ফ্রিজ, টিভিসহ দামী দামী জিনিস পাওয়া যায় তাই শত শত টাকার টিকিট কিনছি। তবে এখন পর্যন্ত এই দুইদিনে কোনো পুরস্কার পাই নাই। কিছু না পাইলে কেনো কিনছেন এত টাকার টিকিট এই প্রশ্ন করা হলে তিনি বলেন, দেখি যদি ভাগ্যে থাকে, পাইতেও পারি। এজন্য কিছু টাকা খরচ হলে হোক। নাম প্রকাশে অনিচ্ছুক মেলা আসা একজন যুবক বলেন, অনেক সময় দামী পুরস্কার গুলো পাওয়া টিকিটের পেছনে থাকা মোবাইল নম্বর ভুল আছে তাই টিকিটের মালিক’কে পাওয়া যাচ্ছে না এমন কৌশল করে নিজের কাছেই রেখে দেয়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি হাট-বাজার ও গ্রামের অলিগলিসহ বিভিন্ন স্থানে রিকশার মাধ্যমে মেলা মেলা ওঠাও বাচ্চা যদি লাইগ্যা যায় এ রকম আকর্ষণীয় মাইকিংয়ে প্রচার করে বিক্রি করা হচ্ছে হরেক রকমের রঙিন লটারির টিকিট।

 

এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমরা কোনো মেলার অনুমোদন দেয়নি। যদি কেউ অবৈধ মেলা বসিয়ে থাকে তাহলে আমরা দ্রুত এর ব্যবস্থা নিবো।

 

একই বিষয়ে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, মেলা অনুমোদন দেয় ডিসি মহোদয় তবে যারা মেলা চালাচ্ছে তারা নাকি ডিসি মহোদয়ের নিকট থেকে অনুমোদন নিয়েছে এমন একটা কাগজ তারা আমাকে দিয়েছে তা সত্য নাকি মিথ্যা জানিনা।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!