নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা সেজে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সাকিবের চাঁদাবাজি!

সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা সেজে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী সাকিবের চাঁদাবাজি!

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ষ্টাফ রিপোর্টার:
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীদের নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ও কিশোরগ্যাং লিডার পানি আকতারের সহযোগী সাকিব হোসেন অভি ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে সাধারণ ব্যবসায়ীদের গণধোলাইয়ের শিকার হয়েছেন।
জানা যায়, আদমজীর নতুন বাজার মার্কেটে চাঁদাবাজি ও মার্কেট ম্যানেজারকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মী ও বর্তমানে ওয়ার্ড ছাত্রদল নেতা পরিচয়দানকারী সাকিব হোসেন অভি ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযুক্ত সাকিব নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী বিহারী ক্যাম্পের মাদক ব্যবসায়ী টন বাবলার ছেলে। চাঁদাবাজি ও মারধরের ঘটনায় ছাত্রলীগ কর্মী সাকিব সহ তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মার্কেট ম্যানেজার সবুজ। শনিবার (১০ মে) দুপুরে সাকিব সহ ০৫ জনকে আসামি ও অজ্ঞাত আরও ১২/১৫ জনকে আসামি করে অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, নাসিক ৬নং ওয়ার্ডের এসওরোড এলাকার শ্রমিকলীগ নেতা আশরাফ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী মোঃ সালাউদ্দিন (৪৯), পিতা-মৃত সিদ্দিক, আশরাফের আরেক সহযোগী যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব @ হাবিব মন্ডল (৪৮), পিতা-ইদ্রিস মন্ডল, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মন্ডলের সহযোগী মোঃ কিবরিয়া (৫৬), পিতা-গোলাম রহমান, ছাত্রদল নেতা মোঃ সাকিব (২৪), পিতা-বাবলা, কদমতলী এলাকার মোঃ বজলুর রহমান (৫৫), পিতা-মৃত মোঃ ফজলুল হক সহ অজ্ঞাতনামা আরো ১২/১৫ জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা অত্র এলাকার উগ্র, বদমেজাজী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ প্রকৃতির লোক। বিবাদীরা আওয়ামীলীগ ক্ষমতায় থাকার সময়কালে এলাকার মানুষদেরকে বিভিন্নভাবে হয়রানী করিয়া আসিতেছিল এবং চাঁদাবাজী করিয়া বেড়াইতো। কেহ তাহাদের কথামতো চাঁদা না দিলে তাহাদের মারধর করতঃ বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি সাধণ করিত। আমি পেশায় একজন চাকুরীজীবি। আমি নতুন বাজার মিথিলা মার্কেটের ম্যানেজার হিসেবে চাকুরী করিয়া আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করিয়া আসিতেছি। উক্ত মার্কেটটি সরকার কর্তৃক লিজ গ্রহণ করিয়া এবং নিজস্ব ক্রয়কৃত জমিতে কর্তৃপক্ষ মার্কেটটি মাসিক ভাড়ায় দোকান ভাড়া দিয়া পরিচালনা করিয়া আসিতেছে। প্রতি মাসের ন্যায় ৯ মে শুক্রবার সন্ধ্যায় মার্কেটে আমি দোকানদারদের নিকট হইতে মাসিক ভাড়া আদায়কালে বিবাদীরা বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হইয়া আমার গতিরোধ করিয়া ভাড়া আদায়ে বাঁধা প্রদান করে এবং আমার নিকট মাসিক ৬০,০০০/- (ষাট হাজার) টাকা করিয়া চাঁদা দাবি করে অন্যথায় আমাদেরকে মার্কেট পরিচালনা করিতে দিবে না বলিয়া জানায় এবং অকথ্য ভাষায় গালিগালজ করতঃ বিভিন্ন প্রকার হুমকী ধামকী প্রদান করিতে থাকে। আমি তাহাদেরকে গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীরা ক্ষিপ্ত হইয়া আমাকে এলোপাথারী মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করিতে থাকে। তখন আমি ডাক-চিৎকার করিতে থাকিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমার নিকট থাকা ভাড়া উত্তোলনকৃত নগদ ৬৮,৩০০/- (আটষট্টি হাজার তিনশত) টাকা নিয়া নেয় এবং তাহাদের দাবিকৃত টাকা না দিলে আমার বড় ধরনের ক্ষয়ক্ষতি করিবে ও প্রাণে মারিয়া ফেলিবে মর্মে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়।
নাসিক ৬নং ওয়ার্ডবাসী সূত্রে জানা যায়, গত ০৫ আগস্টে আওয়ামী লীগ পতনের পর কিশোর গ্যাং লিডার সন্ত্রাসী পানি আক্তারের সহযোগী সাকিব ছাত্রলীগ কর্মী থেকে হঠাৎ ছাত্রদল নেতা বনে যান। গত ০৫ আগস্টের পর বিভিন্ন ব্যবসায়ী ও বিহারি ক্যাম্পের ফুটপাত থেকে সাকিব নিয়মিত চাঁদা আদায় করে বলে অভিযোগ করেন ক্যাম্পের ব্যবসায়ীরা। গত শুক্রবার আদমজীর ফুটপাত থেকে চাঁদা আদায় করতে গেলে ব্যবসায়ীদের গণধোলাইয়ের স্বীকার হন সাকিব। এ ঘটনাকে বিএনপি নেতা আসলাম ও সিরাজ মন্ডলের সমন্ধী কিবরিয়ার কুবুদ্ধিতে ভিন্ন খাতে নিয়ে নিজের চাঁদাবাজি ঢাকার চেষ্টা করছে সাকিব। প্রশাসন সঠিকভাবে তদন্ত করলেই ছাত্রলীগ কর্মী সাকিবের চাঁদাবাজির বিষয়টি বের হয়ে আসবে।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। ঘটনার সত্যতা মিললে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!