নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
শেরপুরের শ্রীবরদীতে শিক্ষক হত্যাকারীদের আটক ও ফাঁসির দাবিতে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদীতে শিক্ষক হত্যাকারীদের আটক ও ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ
এজেএম আহছানুজ্জামান ফিরোজ,  শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে শিক্ষক শরিফুল ইসলাম হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে উপজেলার ভায়াডাঙ্গা বাজারে শ্রীবরদী -ভায়াডাঙ্গা সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন  করা হয়।
মানববন্ধনে শিক্ষক শরিফুল ইসলাম ও তার বড় ভাই লিটন মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবী তুলে বক্তব্য রাখেন নিহত শরিফুল ইসলামের  স্ত্রী কাজল ,  মেয়ে শশী, ও রোজা, নিহত লিটনের স্ত্রী সাজনী, রাণীশিমুল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি  মীর রুকোনুজ্জামান লাখো, সাধারণ সম্পাদক  শাকিল আহমেদ  তালুকদার, রাণীশিমুল ইউনিয়ন যুব দলের সভাপতি কাজী আবু সাঈদ দিনার, শিক্ষক রফিকুল ইসলাম, ফোরাইদ ইসলাম প্রমুখ। এসময়
টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়, টেঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমান্ত শিশু নিকেতন এন্ড হাই স্কুল, রাণীশিমুল বালিকা উচ্চ বিদ্যালয়, হালিমা আহসান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ, শাহাজালাল একাডেমি, ভায়াডাঙ্গা এম এ সিনিয়র মাদরাসার  সকল শিক্ষক শিক্ষার্থী ও এলাকাবাসীসহ সহস্রাধিক লোক  উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিহত শিক্ষক শরিফুল ইসলাম উপজেলার মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ আগস্ট শনিবার মসজিদের চাঁদা আদায়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মালাকোচা গ্রামের নুরুল ইসলামের ছেলে লিটন মিয়া (৫১) নামে একজন নিহত হন। আর গুরুতর আহত হন তার সহোদর ভাই মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ সেপ্টেম্বর মারা যান । পরে লিটনের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে আলতাফ হোসেন সিরেসহ ২৩ জনের নাম উল্লেখসহ ২০-২২জনকে অজ্ঞাতনামা আসামী করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ  এখন পর্যন্ত কাউকে আটক করেত পারেনি ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!