মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া প্রতিমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। […]
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!

ষ্টাফ রিপোর্টার: ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার ছদ্মবেশ ধারণ করে সাধারণ নারীদের প্রতারণার ফাঁদে ফেলার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে কাউছার উদ্দিন (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। চার বছর আগে বিয়ের আশ্বাসে ঘটিয়েছিলেন সংসার, এরপর অন্য নারীর সাথে পালিয়ে গিয়ে এখন দিচ্ছেন প্রাণনাশের হুমকি! নিরুপায় ও নিঃস্ব হয়ে বিচার এবং নিরাপত্তার আকুতি জানিয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত […]
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিপন নামে এক ওয়ার্ড যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতরাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রিপন পাইস্কা এলাকার মহিবুল্লার ছেলে। তিনি ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন […]
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি সোনারগাঁয়ের এই দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লীতে অবস্থিত ঐতিহ্যবাহী জামদানি পল্লীও ঘুরে দেখেন। সকাল সাড়ে ৮টায় মার্কিন রাষ্ট্রদূত […]
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ইশরাক হোসেন বলেন, ‘দুই-তিন দিন একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি-বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য, কিছুটা অতিরঞ্জিত। কল্পকাহিনী বানানো হয়েছে। আমাকে টার্গেট করা হয়েছে। আমাকে হেয় করা হয়েছে, দলও বিব্রত হয়েছে।’
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি

নিজস্ব প্রতিনিধি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের পাঁচটি উপজেলায় ১৬৭টি পূজামণ্ডপে নজরদারি জোরদার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পূজামণ্ডপ ও আশপাশের এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি অপরাধী, কিশোর অপরাধী ও অপরাধী চক্রের বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে সংস্থাটির জেলা দল।সোমবার (১৯ অক্টোবর) সিআইডি শেরপুর জেলা কার্যালয়ের ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, জেলার গুরুত্বপূর্ণ […]
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি এবং মাদকসেবীসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে শনিবার (১৭ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, […]
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন

রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকা। গতকাল শনিবার বিকেল। কালো রঙের একটি গাড়ি এসে থামল। দরজা খুলে বের হলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পরনে পাঞ্জাবি, ডান হাতে একটি যন্ত্র মুখের কাছে নিয়ে কিছু বলছিলেন, আর তাঁর বাঁ হাতে পিস্তল। কিছু এগিয়ে চিৎকার করে বললেন, ‘এই ধর ধর ধর …।’ তাঁর পাশ থেকে আরেকজন বলছিলেন, […]
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন, মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে শুনানির অপেক্ষায় থাকা গুরুত্বপূর্ণ এ তিনটি মামলার নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার (১৮ অক্টোবর) তিনি এ […]
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার আওতাধীন কুতুবপুরের উত্তর রসুলপুর এলাকায় স্বামী-সন্তানহীন এক অসহায় বৃদ্ধা মহিলাকে জোরপূর্বক ভিটেমাটি ছাড়া করার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে। আওয়ামী সন্ত্রাসী মীরু বাহিনীর ক্যাডার, বৈষম্য বিরোধী মামলার আসামি এবং চিহ্নিত ভূমিদস্যু সাদ্দাম ও তার দুই ভাই ইমন ও সরোয়ারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মহিলার অভিযোগ […]
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গুজবে কান না দেওয়া, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যকলাপ নজরে এলে দ্রুত বিজিবি কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত। সনাতন ধর্মালম্বীদের উদ্দেশ্যে কর্নেল আরাফাত আরো বলেন, “ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন […]
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ সদর উপজেলার লালপুর পৌষাপুকুর পাড় অর্ণিবান ক্রীড়া সংঘের হাতে ক্যারাম বোর্ড ও টেলিভিশন উপহার দিয়েছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা। শুক্রবার রাতে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সংস্থার সদস্য ক্রীড়াবিদ মো. সোহেল রানা ক্লাবের কর্মকর্তাদের হাতে এসব উপহারসামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় […]
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদকসেবী, মাদক মামলার আসামি, বৈষম্যবিরোধী মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক। এর আগে শুক্রবার সকালে থেকে রাত পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান […]
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গোৎসবকে ঘিরে উপজেলার ৩৮টি পূজামণ্ডপে চলছে আনন্দ-উৎসব,দেবী দুর্গার আরাধনা,পূজার আনুষ্ঠানিকতা ও ধর্মীয় নানা আয়োজনে উৎসব উদ্যাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গাপূজায় উপজেলার বিভিন্ন মণ্ডপে বর্ণিল সাজসজ্জায় স্থাপন করা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। প্রতিমা দর্শন, পূজা-অর্চনা ও প্রার্থনায় অংশ নিতে নারী-পুরুষ, […]
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ষ্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরের হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব […]
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ বিভিন্ন মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদকসেবী ২৫ জন, মাদক […]
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনেরই মৃত্যু হয়েছে। গত ১১ অক্টোবর রাতে বিস্ফোরণের পর চিকিৎসাধীন অবস্থায় এক এক করে সবাই পাড়ি জমান না ফেরার দেশে। শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় […]
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন

ষ্টাফ রিপোর্টার: শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার ১৬ অক্টোবর বিকেলে দেওভোগ ভুইয়ারবাগ এলাকায় দলীয় কার্যালয়ে এ বস্ত্র বিতরন করা হয়। বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি টনি মল্লিকের সভাপতিত্বে বস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ […]
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠা এক ব্যক্তির ভাড়া ঘর থেকে নাদিম আকন্দ (৩৬) নামের এক শ্রমিকের বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর দুই হাত বাঁধা ও গলায় রশি পেঁচানো ছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। অন্যদিকে সন্দেহভাজন হাকিম মোল্লা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) […]
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত

রাশেদুল ইসলাম রনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের যে ক্ষতি করেছে, তার পাশাপাশি গত দেড় বছরে অন্তর্বর্তী সরকারও ব্যাপক ক্ষতি করেছে।শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা, সামাজিক সুরক্ষা প্রদান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী […]
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

আক্রামুজ্জামান আবির,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের মাদারগঞ্জে সড়ক পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় ছাইর উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ছাইর উদ্দিন মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে বালিজুড়ী বাজারে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিকালে বালিজুড়ী বাজারের কাঁচা বাজারের রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা ছাইর উদ্দিনকে সজোরে ধাক্কা দেয়।এসময় […]
