নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
এবার ভারতে সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ, যা বললেন ওয়াইসি

এবার ভারতে সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ প্রকাশ, যা বললেন ওয়াইসি

প্রকাশিতঃ

বর্তমানে ভারতে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

তিনি বলেন, ‘ভারত সরকারের উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে ‘হামলা’ নিয়ে ড. ইউনূস সরকারের সঙ্গে কথা বলা।

সেই সঙ্গে প্রশ্ন তুলে বলেন, বাংলাদেশের এ ধরনের ঘটনাকে হাতিয়ার করে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে কেন?’

শনিবার ভারতের লোকসভায় নিজের বক্তব্য পেশকালে ওয়াইসি এসব কথা বলেন।

এ সময়, কেন ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন, সেই প্রশ্নও তুলেছেন হায়দ্রাবাদের সংসদ সদস্য।

ওয়াইসি জানতে চান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার কি শেখ হাসিনার বক্তব্য সমর্থন করছে? একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন যে, ভারতের পররাষ্ট্র নীতি একটি জাতি হিসাবে বাংলাদেশের সঙ্গে আবদ্ধ, ‘কোনো বিশেষ পরিবারের সঙ্গে নয়।’

গত কয়েক দিন ধরেই বাংলাদেশে ‘সংখ্যালঘু-নির্যাতন’কে সামনে রেখে পশ্চিমবঙ্গে সক্রিয় বিজেপি। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন অভিযান, পেট্রাপোল ও ঘোজাডাঙা সীমান্ত অবরোধ, কলকাতার রানি রাসমণি রোডে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সমাবেশে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাংলাদেশে আটক চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে বিভিন্ন মঞ্চ থেকে সরব হয়েছে বিজেপি। বিজেপি-বিরোধীদের মতে, বাংলাদেশকে সামনে রেখে রাজ্যে মেরুকরণের রাজনীতি করতে চাইছে বিজেপি।

এদিকে, প্রার্থনাস্থল আইনের তোয়াক্কা না করেই যেভাবে ইদানীংকালে ভারতের নানা প্রান্তে সমীক্ষার জিগির তুলে একের পর মসজিদকে নিশানা করা হচ্ছে, তা নিয়েও সংসদে সরব হলেন আসাদউদ্দিন ওয়াইসি।

সংবিধান প্রণয়নের ৭৫তম বর্ষ পালন উপলক্ষে শনিবার লোকসভায় বক্তৃতাকালে বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি ‘কেড়ে নেওয়ার’ অভিযোগও তোলেন ওয়াইসি।

তিনি বলেন, ‘আজ আমি একটা প্রশ্ন করতে চাই। ধরুন কোথাও একটা ৫০০ বছরের পুরোনো মসজিদ রয়েছে… এখন আমি যদি এই সংসদের নিচে খোঁড়াখুঁড়ি করি, তাহলে তো সেখানেও কিছু না কিছু পাব। তাহলে কি সেটা আমার হয়ে যাবে?’ সূত্র: ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!