নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শাহাবুদ্দিন গংদের ঘর নির্মান
সেলিম হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
Next
Prev
প্রচ্ছদ
প্রেসিডেন্ট পদে ফিরছেন ট্রাম্প, কাজ হারাতে শুরু করেছেন ভারতীয়রা

প্রেসিডেন্ট পদে ফিরছেন ট্রাম্প, কাজ হারাতে শুরু করেছেন ভারতীয়রা

প্রকাশিতঃ

আর মাত্র কিছুদিনের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট পদে আসীন হবেন ডোনাল্ড ট্রাম্প। তার এই প্রত্যাবর্তনে ফলে মার্কিন মুলুকে আবারও জোর বিতর্ক শুরু হয়েছে এইচ-১বি ভিসা নিয়ে। যা ফলে এরই মধ্যে দেশটিতে কর্মরত ভারতীয়দের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ইলন মাস্ক যতই যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশিদের চাকরি দেওয়ার পক্ষে সওয়াল করুন না কেন, ডোনাল্ড ট্রাম্প একবার প্রেসিডেন্ট পদে ফিরলেই ভিসা নীতি আরও কঠোর করা হবে বলে মনে করা হচ্ছে।

কারণ, যারা তাকে ভোটে জিতিয়ে ফের একবার সর্বোচ্চ প্রশাসনিক পদে বসিয়েছেন, সেই আম-মার্কিন ভোটারদের একটা বড় অংশই মনে করেন, ভারতীয়সহ অন্যান্য বিদেশিরা তাদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন।

যার ফলস্বরূপ ট্রাম্প যখনই কোনো উঁচু পদে কোনো ভারতীয়কে নিযুক্ত করার কথা ঘোষণা করেছেন, তা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছে, এইচ-১বি ভিসা দেওয়ার ক্ষেত্রে নীতি কঠোর করাটা এখন শুধুই সময়ের অপেক্ষা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যেই পালাবদলের নেতিবাচক ফল ভোগ করতে শুরু করেছেন ভারতীয়রা। অনেকে কাজের সুযোগ পেয়েও কাজে যোগ দিতে পারছেন না। কারণ, পুরো প্রক্রিয়াটিই হয়তো অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে।

কেউ আবার চাকরির অফার পাওয়ার পরও সেই অফার ফিরিয়ে নেওয়া হয়েছে। অনেকেই চাকরির সুযোগ পেলেও ভিসা পাচ্ছেন না। এই সমস্ত লক্ষণগুলো মার্কিন মুলুকে কাজ করা ভারতীয়দের জন্য মোটেও শুভ নয় বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।

টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আমেরিকা ও হায়দরাবাদের আটজন ভারতীয় পেশাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে অন্তত তিনজনকে চাকরির অফার দেওয়ার পরও তা প্রত্যাহার করে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ, হিসাবে দেখানো হয়েছে – ‘ভিসা সংক্রান্ত জটিলতা।’

তাদের মধ্যে একজন হলেন হায়দরাবাদের বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বৈষ্ণবী পুভভাদা। গত ডিসেম্বর মাসে মার্কিন একটি খ্যাতনামা প্রযুক্তি সংস্থায় চাকরি পান তিনি।

এই সুখবর পাওয়ার পর সানফ্রান্সিস্কোয় গিয়ে থাকার ব্যবস্থা শুরু করে দেন বৈষ্ণবী। কিন্তু, তারপর হঠাৎই তিনি জানতে পারেন, তাকে দেওয়া চাকরির অফার সংশ্লিষ্ট সংস্থা প্রত্যাহার করে নিয়েছে।

সবথেকে শোচনীয় বিষয় হল, যুক্তরাষ্ট্রে চাকরি পাওয়ার পর বৈষ্ণবী তার বর্তমান কাজের জায়গায়তেও ইস্তফা দিয়ে দিয়েছিলেন। যার ফলে চরম বিপাকে পড়েছেন তিনি।

২৮ বছরের ওই তরুণী জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বর মাসে আমি চাকরি পাই। আমাকে লিখিতভাবে সেই বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়। সেই কারণেই আমি আমার বর্তমান চাকরিতে ইস্তফা দিয়েছিলাম।’

সংশ্লিষ্ট সংস্থা বৈষ্ণবীকে জানায়, ‘ভিসা নীতিতে পরিবর্তন’ আসতে পারে। এটা মাথায় রেখেই তারা তাকে দেওয়া চাকরির অফার প্রত্যাহার করে নিচ্ছে।

বৈষ্ণবী বলেন, ‘আমার মনে হচ্ছে, আমার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আপনারা যদি ভিসা দিতে পারা নিয়ে নিশ্চিত না হন, তাহলে চাকরির অফার দিলেন কেন? তারা বলছেন, একবার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসুন। ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা হোক। তখন যদি বিষয়টি মিটে যায়, তাহলে তারা আবার আমাকে অফার লেটার পাঠাবেন। কিন্তু, আমি কত দিন তার জন্য অপেক্ষা করব?

মার্কিন প্রশাসনের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে যত পরিমাণ এইচ-১বি ভিসা অনুমোদন করে, তার সিংহভাগই থাকে ভারতীয়দের কাছে। যেমন – ২০২৩ সালে মোট যত জনকে এই ভিসা দেওয়া হয়েছিল, তার মধ্যে ভারতীয় ছিলেন প্রায় ৭২ শতাংশ। যার ফলে, এই ভিসার নিয়ম কঠোর হলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্তও হবেন ভারতীয়রাই।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!