নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার

প্রকাশিতঃ

এক ফোঁটা তেলও বাইরে যাবে না: ইরান

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। জলপথটিতে চলাচলের চেষ্টাকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করারও হুমকি দিয়েছে বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। এ ঘোষণার ফলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে ধাক্কা লেগেছে। হরমুজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকলে এশিয়ার দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। হরমুজ বন্ধ করে আইআরজিসি ঘোষণা করেছে, ‘এক ফোঁটা তেলও বাইরে যাবে না।’ আলজাজিরা ও সিএনবিসির প্রতিবেদনে এসব তথ্য বলা হয়।

হরমুজ প্রণালিকে বিশ্বব্যাপী তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ ধমনি হিসেবে মনে করা হয়। জ্বালানি পরামর্শদাতা সংস্থা কেপলারের মতে, ২০২৫ সালে প্রতিদিন প্রায় ১৩ মিলিয়ন ব্যারেল এই প্রণালির মধ্য দিয়ে আনা-নেওয়া করা হয়, যা সমুদ্রবাহিত সব অপরিশোধিত তেলের প্রায় ৩১ শতাংশ। দীর্ঘ সময় ধরে এই প্রণালি বন্ধ থাকলে তেলের দাম আরও বাড়তে পারে। এমনকি তেল প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। বিশ্বব্যাপী বেঞ্চমার্ক ব্রেন্ট সর্বশেষ ২.৬ শতাংশ বেড়ে প্রায় ৮০ ডলারে দাঁড়িয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে যার দাম প্রায় ১০ শতাংশ বেশি বেড়েছে।

কেপলারের মতে, হরমুজ বন্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে আসা বিশ্বব্যাপী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানির প্রায় ২০ শতাংশই ঝুঁকির মধ্যে পড়ে গেল। বিশ্বের অন্যতম বৃহত্তম এলএনজি সরবরাহকারী দেশ কাতার। এই জ্বালানি হরমুজ প্রণালি দিয়ে পাঠানো হয় বিভিন্ন দেশে। সোমবার কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানি ড্রোন হামলার পর তারা উৎপাদন বন্ধ করে দিয়েছে।

জাপানের বহুজাতিক ইনভেস্টমেন্ট ব্যাংক ও আর্থিক সেবা প্রতিষ্ঠান নোমুরি একটি নোটে লিখেছে, এশিয়ায় থাইল্যান্ড, ভারত, কোরিয়া ও ফিলিপাইন উচ্চ জ্বালানি আমদানিনির্ভর দেশ। এ কারণে এই দেশগুলোতে দাম বেশি বাড়ার উচ্চঝুঁকি রয়েছে। অন্যদিকে, মালয়েশিয়া কিছুটা সুবিধা পাবে। কারণ, দেশটি জ্বালানি রপ্তানি করে।

তীব্র সংকটের মুখে দক্ষিণ এশিয়া  
বিশ্লেষকরা বলেছেন, হরমুজ বন্ধের ফলে দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতির শিকার হবে। বিশেষ করে  এলএনজি সরবরাহে ঘাটতি থাকলে এই অঞ্চল খুবই বিপাকে পড়ে যায়। কেপলারের তথ্য অনুসারে, পাকিস্তানের ৯৯ শতাংশই এলএনজি আমদানি করে থাকে। এ ছাড়া বাংলাদেশ ৭২ শতাংশ, ভারত ৫৩ শতাংশ আমদানি করে থাকে। এগুলো মূলত আসে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে।
বাংলাদেশে এলএনজির সীমিত মজুত রয়েছে। পাকিস্তানেরও একই দশা। জ্বালানি অর্থনীতি ও আর্থিক বিশ্লেষণ ইনস্টিটিউটের মতে, বাংলাদেশ প্রতিদিন এক হাজার ৩০০ মিলিয়ন ঘনফুটেরও বেশি ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছে।

চীন সংকটে পড়লেও সামাল দিতে পারবে 
হরমুজ বন্ধ হলে চীনের জ্বালানি নিরাপত্তা পরীক্ষার মধ্যে পড়বে। কিন্তু মজুত ও বিকল্প সরবরাহের মধ্যে বিকল্প পথ তাদের থাকবে। কেপলারের মতে, দেশটি বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক ও ইরানের ৮০ শতাংশের বেশি তেলই চীন কেনে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রাইভেট ব্যাংক ইউবিপির মতে, চীনে এলএনজি আমদানির প্রায় ৩০ শতাংশ আসে কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে। এসব জ্বালানির প্রায় ৪০ শতাংশই হরমুজ দিয়ে যায়।
কেপলারের মতে, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চীনের এলএনজি মজুত ৭.৬ মিলিয়ন টন, যা স্বল্পমেয়াদি প্রাপ্তি নিশ্চিত করবে। তবে হরমুজে যদি বিভ্রাট অব্যাহত থাকে, তাহলে চীনকে আটলান্টিক কার্গোর জন্য প্রতিযোগিতা করতে হবে, যা পরিস্থিতি আরও কঠিন করে তুলবে। এই ক্ষেত্রে এশিয়াজুড়ে দামের প্রতিযোগিতা বেড়ে যেতে পারে।

জাপানদক্ষিণ কোরিয়াও পড়বে সংকটে 
ইউবিপি অনুসারে, জাপানের মোট তেল আমদানির ৭৫ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। দক্ষিণ কোরিয়ারও প্রায় ৭০ শতাংশ জ্বালানি সরবরাহ করে উপসাগরীয় দেশুগুলো। তবে এলএনজির জন্য এ দুই দেশের চাহিদা দক্ষিণ এশিয়ার তুলনায় কম। দক্ষিণ কোরিয়া এলএনজির ১৪ শতাংশ কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে সংগ্রহ করে, সেখানে জাপান মাত্র ৬ শতাংশ সরবরাহ পায়। পেমেন্ট প্ল্যাটফর্ম কনভেরার (এপিএসি) প্রধান ম্যাক্রো এবং এফএক্স কৌশলবিদ শিয়ের লি লিম বলেছেন, হরমুজ বন্ধ হলে বড় ধাক্কা না খেলেও এ দুই দেশে দাম বাড়ার উচ্চঝুঁকি রয়েছে। কেপলারের মতে, কোরিয়ার কাছে প্রায় ৩৫ লাখ টন ও জাপানের কাছে প্রায় ৪৪ লাখ টন এলএনজি মজুত রয়েছে, যা প্রায় দুই থেকে চার সপ্তাহের স্থিতিশীল চাহিদার জন্য যথেষ্ট। দক্ষিণ কোরিয়ার নিট তেল আমদানি জিডিপির ২.৭ শতাংশ।

ভুগবে দক্ষিণপূর্ব এশিয়া
শিল্প বিশেষজ্ঞরা বলেন, হরমুজ বন্ধ হওয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশির ভাগ অঞ্চলে প্রথম আঘাত তাৎক্ষণিক ঘাটতির পরিবর্তে বেড়ে যেতে পারে মুদ্রাস্ফীতি। কেপলারের বিশ্লেষক বলেন, আটলান্টিক কার্গোর জন্য এশিয়া-ইউরোপের সঙ্গে প্রতিযোগিতা করার কারণে স্পটনির্ভর এলএনজি ক্রেতারা উচ্চ খরচের সম্মুখীন হবেন। নোমুরার নোটে বলা হয়, থাইল্যান্ড জিডিপির ৪.৭ শতাংশ নিয়ে এশিয়ায় তাদের বৃহত্তম নিট তেল আমদানি রয়েছে।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!