নারায়ণগঞ্জ শুক্রবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ব্যর্থ ইসলামাবাদ সংলাপ , এরপর কী

ব্যর্থ ইসলামাবাদ সংলাপ , এরপর কী

প্রকাশিতঃ

দুই পক্ষই যুদ্ধে জয়ী হওয়ার দাবি করে পাকিস্তানের ইসলামাবাদে সংলাপে বসেছিল। তাই শুরু থেকেই এই সংলাপে কোনো সমঝোতায় পৌঁছানো বেশ কঠিন বলে ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত তাই হলো। ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরকে ব্যর্থতার জন্য দায়ী করে ইসলামাবাদ ছেড়ে গেছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন- এরপর কী হবে? বিবিসির আন্তর্জাতিক সংবাদদাতা জো ইনউড লিখেছেন, সংলাপের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল হরমুজ প্রণালি। যা ইরান প্রায় বন্ধ করে রেখেছে। এখন আলোচনার মাধ্যমে সেটি খুলে দেওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল। উপসাগরে দুটি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের ঘটনা ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র এবার ভিন্ন পথে এগোতে চাইছে।

ইরানের সভ্যতা ধ্বংসের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টর হুমকির পর গত বুধবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। তখন বলা হয়েছিল, আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসানে একটি পূর্ণাঙ্গ চুক্তির চেষ্টা করা হবে। এখন আলোচনা ব্যর্থ হওয়ায় ইরানে নতুন করে হামলা শুরু হবে কি না সে বিষয়ে তাৎক্ষণিক কোনো ঘোষণা আসেনি। তবে আগের হুমকিগুলো ইঙ্গিত দিচ্ছে, ফের হামলা শুরুর সম্ভাবনা আছে।

আলোচনা ব্যর্থ হওয়ার কারণ হিসেবে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হচ্ছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি। ইরান সবসময়ই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টার কথা অস্বীকার করে আসছে। এখন এক বছরের মধ্যে দুটি যুদ্ধের ঘটনা হয়তো দেশটিতে পারমাণবিক অস্ত্র তৈরি সংক্রান্ত দাবিকে আরও জোরালো করবে।

জো ইনউড লিখেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই সরাসরি আলোচনা ছিল ঐতিহাসিক। কিন্তু ইতিহাসে হয়তো এটি কূটনীতির এক চরম ব্যর্থতা হিসেবেই লেখা থাকবে।

মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রস হ্যারিসন সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্র ইরানকে প্রকাশ্যে যে চাপ দিয়েছে, রুদ্ধদ্বার বৈঠকেও যদি সেই একই সুর বেজে থাকে তাহলে নিকট ভবিষ্যতে কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম।

আলজাজিরাকে রস হ্যারিসন বলেন, ‘প্রকাশ্যে যা দেখা গেছে ভেতরেও যদি সত্যিই তাই হয়ে থাকে, তাহলে সামনে এগিয়ে যাওয়ার পথ খুবই সংকীর্ণ।’ তবে আশার আলো দেখিয়ে হ্যারিসন বলেন, ‘আশা করি প্রকাশ্যে যা দেখা গেছে সেটা ছিল শুধুই দেখানোর জন্য। আর পর্দার আড়ালে হয়তো সত্যিকারের অগ্রগতি হয়েছে। তবে এটা বুঝতে আরও কয়েকদিন সময় লাগবে।’

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!