নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ভারত-পাকিস্তান সংঘাত : ৮৭ ঘণ্টায় কার কত ক্ষতি

ভারত-পাকিস্তান সংঘাত : ৮৭ ঘণ্টায় কার কত ক্ষতি

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া সংঘাত আবারও উপমহাদেশে যুদ্ধের ছায়া ফেলেছে। ৭ মে রাত ১টা ৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) ‘অপারেশন সিঁদুর’ নামক ২৩ মিনিটের এক সামরিক অভিযানে পাকিস্তানের ভেতরে ৯টি বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ ঘটনায় ৭ থেকে ১০ মে পাল্টা সামরিক জবাব দেয় পাকিস্তান। কয়েক দিনের এই যুদ্ধাবস্থায় দুই দেশই বিপুল পরিমাণ সামরিক, কৌশলগত এবং মানবিক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

ভারতের অভিযানে ব্যবহৃত হয় ফ্রান্সের তৈরি দাসোঁ রাফায়েল যুদ্ধবিমান, যা বহন করছিল স্কাল্প ইজি (স্টর্ম শেডো) দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা প্রায় ৫৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এএএসএম হ্যামার প্রিসিসন গ্লাইড বোমা। ভারত পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চিহ্নিত ও দুর্বলতা বের করতে ব্যবহার করে স্কাইস্ট্রাইকার (ভারত-ইসরায়েল যৌথভাবে তৈরি) এবং ইসরায়েলি হ্যারোপ ড্রোন। এগুলো শুধু হামলার জন্য নয়, বরং পাকিস্তানের রাডার এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিক্রিয়া উস্কে দিয়ে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক বা দুর্বলতা বের করতেই পাঠানো হয়।

পাকিস্তান বিমানবাহিনী (পিএকে) তাদের মূল মিশন পরিচালনায় ব্যবহার করে চেংদু জে- ১০সি চীনের যুদ্ধবিমান, যা ছিল পিএল-১৫ দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও কোরাল ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা দিয়ে সজ্জিত। ভারতের হামলা ঠেকাতে পাকিস্তান একটি যুগান্তকারী ও বিরল রেকর্ড গড়ে। তারা ফ্রান্সের তৈরি তিনটি দাসোঁ রাফায়েল ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমান ভূপাতিত করে, যা ছিল এই প্ল্যাটফর্মের প্রথম নিশ্চিত যুদ্ধক্ষেত্রের ক্ষতি। পাকিস্তান আরও দাবি করে, তারা ১২টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যা ঘটেছে ইলেকট্রনিক কাউন্টারমেজার, আকাশ প্রতিরক্ষা কামান ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সম্মিলিত ব্যবহারে।

অর্থনৈতিক ধাক্কা

ভারতের স্টক মার্কেট, আকাশপথ ও বিনিয়োগে বড় ধরনের পতন হয়। ৮৭ ঘণ্টা ২৫ মিনিট ধরে চলা এই সংঘাতের মধ্যে ভারতের নিফটি ৫০ ও বিএসই সেনসেক্স সূচক মিলিয়ে ৮২ বিলিয়ন ডলার মার্কেট ক্যাপিটালাইজেশন হারায়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন ৮ মিলিয়ন ডলারের বাণিজ্য বিমান ক্ষতি হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ায় ৫০ মিলিয়ন ডলারের ক্ষতি হয় টিভি স্বত্ব, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে। সামরিক অভিযানে খরচ পড়ে ১০০ মিলিয়ন ডলার, রাফায়েল যুদ্ধবিমানের ক্ষতির মূল্য ৪০০ মিলিয়ন ডলার। পণ্য পরিবহন ও সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় ক্ষতি দাঁড়ায় ২ বিলিয়ন ডলার। বিনিয়োগকারীদের আস্থা হারানো ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) কমার ফলে প্রভাব পড়ে অতিরিক্তভাবে। মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ৮৩ বিলিয়ন ডলার।

অন্যদিকে, একই সময়ে পাকিস্তানের কেএসই-১০০ সূচক ৪ দশমিক ১ শতাংশ কমে যাওয়ায় প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার হারায়। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ায় ১০ মিলিয়ন ডলারের ক্ষতি হয় সম্প্রচার ও সম্পর্কিত খাত থেকে। আকাশপথ বন্ধ থাকায় বিমান খাতে ২০ মিলিয়ন ডলার লোকসান হয়। সামরিক অভিযানে দৈনিক ২৫ মিলিয়ন ডলার, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারে (বেরাখটার এবং রাদ এএলসিএম) খরচ হয় ৩০০ মিলিয়ন ডলার। বিনিয়োগ আস্থা কমে গেলেও তা পরিমাপ করা যায়নি। পাকিস্তানের মোট ক্ষতি দাঁড়ায় প্রায় ৪ বিলিয়ন ডলার। সেই হিসাবে, এই সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি হয়েছে প্রায় ২২ গুণ বেশি।

আধুনিক যুদ্ধের  মূল্য
এই ৮৭ ঘণ্টার যুদ্ধ শুধু আকাশেই লড়া হয়নি, তা আঘাত হেনেছে স্টক মার্কেট, অর্থনীতি ও আস্থাতে। প্রতি ঘণ্টায় এক বিলিয়ন ডলার ক্ষতির হিসাব সামনে এনেছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। যুদ্ধের প্রকৃত মাপকাঠি এখন আর শুধু যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, এখন তা নির্ধারিত হয় শেয়ারবাজারে পতন, মুদ্রার অবমূল্যায়ন, সরবরাহ ব্যবস্থার ভেঙে পড়া, বিমান চলাচল বন্ধ ও বিদেশি বিনিয়োগ হারানোর ওপর। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!