নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?

গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?

প্রকাশিতঃ

এক জীবনে ফুটবল পায়ে যা যা করা সম্ভব, তার সবই করেছেন লিওনেল মেসি। যত পুরস্কার আর ট্রফি জিততে পারতেন তাও জায়গা করে নিয়েছে তার ট্রফি ক্যাবিনেটে। তবে একটি জায়গা এখনও ফাঁকা রয়ে গেছে—বিশ্বকাপের গোল্ডেন বুট। বিশ্বকাপ শিরোপা, গোল্ডেন বল জিতেলেও এখনও ধরা দেয়নি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি।

এবারের বিশ্বকাপে সেই আক্ষেপটা ঘোচানোর সুযোগ ছিল মেসির সামনে। তবে টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টাইন অধিনায়কের সামনে বাধার দেয়াল তুলে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

রোববার রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোলের দেখা পেয়েছেন এমবাপ্পে। আর তাতে মেসিকে পেছনে ফেলে গোল্ডেন বুটের লড়াইয়ে সবার উপরে উঠে এসেছেন ফরাসি অধিনায়ক। এবারের আসরে ফরাসি ফরোয়ার্ডের গোলসংখ্যা ১০টি। আর স্পেনের বিপক্ষে ফাইনালের মহারণে মাঠে নামার আগে মেসির ঝুলিতে রয়েছে ৮টি গোল।

বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় স্পেনের বিপক্ষে ফাইনালে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ম্যাচে গোল করে এমবাপ্পেকে টপকে যাওয়ার সুযোগ আছে আর্জেন্টাইন অধিনায়কের সামনে।

তবে এমবাপ্পেকে পেছনে ফেলার কাজটা ততটাও সহজ নয়। কারণ, স্পেনের বিপক্ষে ফাইনালে মেসিকে দুটি গোল করলেও হবে না। গোলসংখ্যা সমান হলেও এগিয়ে থাকবেন এমবাপ্পে। দুজনেরই অ্যাসিস্ট সমান ৪টি করে।

সে ক্ষেত্রে বিবেচনায় আসবে কে কতক্ষণ খেলেছেন সেই হিসাব। সেখানেও সুবিধাজনক অবস্থানে থাকছেন এমবাপ্পে। ফরাসি তারকা খেলেছেন ৭৬৯ মিনিট। মেসি এখন পর্যন্ত খেলেছেন ৭১২ মিনিট। অর্থাৎ, স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি মাত্র ৫৮ মিনিট মাঠে থাকলেও এমবাপ্পের চেয়ে মাঠে কাটানো সময় বেশি হয়ে যাবে। গোল ও অ্যাসিস্ট সমান হলে গোল্ডেন বুটের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে, কে মাঠে কম সময় খেলেছেন।

এমন অবস্থায় গোল্ডেন বুট জিততে হলে মেসির সামনে মূলত তিনটি পথ খোলা রয়েছে। প্রথমত, স্পেনের বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করা। তখন এমবাপ্পেকে ছাড়িয়ে মেসির গোলসংখ্যা হবে ১১টি। দ্বিতীয়ত, দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট করা। সেক্ষেত্রে মেসির গোল হবে ১০টি, আর অ্যাসিস্ট হবে ৫টি। অ্যাসিস্টের হিসেবে এমবাপ্পেকে ছাড়িয়ে যাবেন তিনি।

তৃতীয়ত, ৫৭ মিনিটের মধ্যেই দুটি গোল করে আর্জেন্টাইন অধিনায়ককে মাঠ ছাড়তে হবে। তখন গোল ও অ্যাসিস্ট সমান থাকলেও এমবাপ্পের চেয়ে কম সময় খেলার সুবাদে গোল্ডেন বুট যাবে মেসির ট্রফি ক্যাবিনেটে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!