নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
অব্যাহতির আবেদন বেনজীরের, দুদকের না

অব্যাহতির আবেদন বেনজীরের, দুদকের না

প্রকাশিতঃ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আবেদন করেছেন। তবে তা নাকচ করে দিয়েছে দুদক।

দুদক সচিব খোরশেদা ইয়াসমীন জানান, গত ২১ জুন বেনজীর আহমেদ কমিশনে একটি চিঠি দেন। সেখানে তার স্ত্রী দুই মেয়ের নামে সম্পদ সম্পর্কে তাদের অবস্থান বর্ণনা করা হয়েছে। ওই চিঠিতে তিনি, এমনকি তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়নি। সেখানে বেনজীর নিজের অবস্থানও জানাননি।

বেনজীরের না আসার বিষয়ে আইন বিধি অনুযায়ী, পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন।

সূত্র জানায়, দুদক চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে বেনজীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পাশাপাশি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে পর্যন্ত ক্রোক ফ্রিজ করা সম্পদ সম্পূর্ণ বৈধ বলে দাবি করেন।

রোববার (২৩ জুন) বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি। এর আগে গত জুন বেনজীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। কিন্তু গত জুন আইনজীবীর মাধ্যমে দুদকের চেয়ারম্যান বরাবর আবেদন করেন বেনজীর।

জানা গেছে, আবেদনে তিনি বলেন, অভিযোগের বিষয়ে তার লিখিত বক্তব্য রয়েছে। সেই লিখিত বক্তব্য জমা দিতে দুই মাস সময়ের আবেদন করেন।

বেনজীরের আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক তাকে হাজির হতে ১৭ দিন সময় দিয়ে ২৩ জুন জিজ্ঞাসাবাদের সময় ধার্য করে। তবে জিজ্ঞাসাবাদে না এসে বেনজীর মূলত আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে দুদক সূত্র জানায়।

দুদক সচিব খোরশেদা ইয়াসমিন রোববার (২৩ জুন) গণমাধ্যমকে বলেন, তিনি একটি লিখিত বক্তব্য দিয়েছেন আইনজীবীর মাধ্যমে। সেই বক্তব্যে উপস্থিতির ব্যাপারে কিছু লেখেননি। সেখানে তার পরিবারের সম্পদ অর্জন সম্পর্কে অবস্থান তুলে ধরেছেন।

তার বক্তব্যে আপনারা সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, এটা এখনই বলা যাচ্ছে না। এটা পর্যালোচনা হবে, অনুসন্ধান টিম তার রিপোর্ট দেবে। সেই রিপোর্ট দেওয়ার সময় বাকি আছে।

বেনজীর লিখিত বক্তব্যে কী বলেছেন তা জানতে চাইলে সচিব বলেন, অভিযোগের বিষয়ে বেনজীর তার নিজের তার পরিবারের অবস্থান তুলে ধরেছেন। আমাদের অনুসন্ধানকারী দল এটা দেখছেন। চিঠিটা চেয়ারম্যান কমিশনার বরাবর দেওয়া হয়েছে। এটা আমাকে দেওয়া হয়নি। তিনি দেশে আছেন, কী নেই এই সংক্রান্ত কিছু চিঠিতে লেখেননি।

উপস্থিত না হয়ে বেনজীরের বক্তব্যে গ্রহণ করার সুযোগ আছে কি না জানতে চাইলে দুদক সচিব বলেন, এটা সম্পূর্ণ অনুসন্ধান টিমের এখতিয়ার। তারা স্বাধীনভাবে অনুসন্ধান করছেন। তার বক্তব্য গ্রহণ করা যায় কি না এটা অনুসন্ধান টিম সিদ্ধান্ত নেবে। টিম যে সুপারিশ করবে, তার ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নেবে। দুদক বিধিমালাতে শুনানির বিষয়ে বলা হয়েছে। একটা বর্ধিত সময় তাকে দেওয়া হয়েছে। সেই সময়টা আজ অতিক্রান্ত হয়ে যাবে। সে ক্ষেত্রে অনুসন্ধান দল সব কিছু বিবেচনা করবেন এবং কমিশন বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

দুদক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য আর সময় পাবেন না বেনজীর। এছাড়া দুদক আইনে সময় চেয়ে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে শিগগির তার ঠিকানায় সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হবে। এরপর ২১ কর্মদিবস এবং পরে সময়ের আবেদন করলে আরো ১৫ কর্মদিবস সময় পাবেন তিনি। তবে বিদেশে অবস্থান করায় বেনজীর যেমন দুদকের নোটিশ গ্রহণ করতে পারবেন না, তেমনি দুদকে সম্পদ বিবরণী দাখিলও করতে ব্যর্থ হবেন। সম্পদ বিবরণী দাখিল না করলে দুটি মামলা হবে।

জানা যায়, দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার জন্য হবেননসাবমিশনমামলা, আর বেনজীর তার পরিবারের সদস্যদের যেসব অবৈধ সম্পদের তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তার ভিত্তিতে আরেকটিঅবৈধ (জ্ঞাত আয়বহির্ভূত) সম্পদ অর্জনেরমামলা হবে। কমিশনের অনুসন্ধানকারী দল তার বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি নিচ্ছে।

দুদক আইনে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১০ বছর এবং ননসাবমিশন মামলায় তিন বছরের সাজার বিধান রয়েছে।

সুত্র: জাগো নিউজ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!