নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
অর্থনীতি-রাজনীতি নিয়ে মানুষের হতাশা বেড়েছে

অর্থনীতি-রাজনীতি নিয়ে মানুষের হতাশা বেড়েছে

প্রকাশিতঃ

এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাকের জরিপ

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা নিয়ে পাঁচ বছর আগের তুলনায় এখন মানুষের আশা আরও কমেছে বলে দ্য এশিয়া ফাউন্ডেশন ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) এক সমীক্ষায় উঠে এসেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ‘সিটিজেনস প্রোটেকশন সার্ভে অন দ্য গভর্ন্যান্স, ডেভেলপমেন্ট অ্যান্ড সোসাইটি’ শিরোনামে এ সমীক্ষা চালানো হয়। প্রতি জেলা থেকে ১০৬ জন উত্তরদাতা নির্বাচনের মাধ্যমে ৬৪ জেলার ৬ হাজার ৭৮৪ জনের উত্তরের ভিত্তিতে সমীক্ষা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ২০১৫, ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২২ সালেও একই ধরনের সমীক্ষা করে প্রতিষ্ঠান দুটি।
সমীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব শ্রেণির আয়ের মানুষের মধ্যে অর্থনীতি সম্পর্কে আশাবাদ কমছে। যাদের আয় মাসে ৫ হাজার টাকা বা এর কম, অর্থনীতি নিয়ে নেতিবাচক মনোভাব তাদের মধ্যে সবচেয়ে বেশি। ২০১৯ সালে নিম্ন আয়ের এমন ৮৪ শতাংশ উত্তরদাতা বলেছিলেন, অর্থনীতি সঠিক পথে রয়েছে। ২০২৪ সালে তা উল্লেখযোগ্য কমে ৪২ শতাংশে নেমেছে। শুধু নিম্ন আয়ের মানুষের নয়, দেশের সব আয়ভিত্তিক শ্রেণির উত্তরদাতার মধ্যেই অর্থনীতি–রাজনীতি নিয়ে প্রত্যাশা কমছে বলে জরিপে উঠে এসেছে।

সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশ সঠিক পথে চলছে কিনা– এমন তিনটি বিষয়ে জিজ্ঞাসায় ৫৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, ‘বাংলাদেশ ভুল পথে এগোচ্ছে।’ ২০১৭ সালে এমন ধারণা পোষণ করতেন মাত্র ১৭ শতাংশ নাগরিক। অর্ধেকের বেশি অর্থাৎ ৫২ শতাংশ উত্তরদাতা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিকে দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। উত্তরদাতাদের মধ্যে ৯৫ শতাংশ বলেছেন, মূল্যবৃদ্ধি তাদের জীবন ও জীবিকার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

সরকারের সঙ্গে সম্পর্ককে কীভাবে মূল্যায়ন করেন– এমন প্রশ্নের উত্তরে ৪০ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন, সরকারের সঙ্গে তাদের সম্পর্ককে ‘প্রধানমন্ত্রী বনাম নাগরিক সম্পর্ক’ হিসেবে দেখে থাকেন, যেখানে ২৯ শতাংশ উত্তরদাতা সরকারকে কল্যাণকারী পৃষ্ঠপোষক এবং রক্ষাকর্তা হিসেবে বিবেচনা করছেন। ১৪ শতাংশ নাগরিক মনে করেন সরকারের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, যেখানে ২০২২ সালে এ মনোভাব ছিল ৯ শতাংশের মধ্যে।

জরিপে সংবাদ ও গণমাধ্যমের প্রতি মানুষের ধারণা কেমন, তাও বোঝার চেষ্টা করা হয়েছে। তাতে উঠে এসেছে, মূলধারার গণমাধ্যমের চেয়ে মানুষ ফেসবুক, ইউটিউবের মতো ইন্টারনেটভিত্তিক প্ল্যাটফর্মকে খবরের উৎস হিসেবে বেছে নিচ্ছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!