নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আদালতের আদেশ উপেক্ষা করে ঘর উত্তোলন,ভূক্তভোগীদের সংবাদ সম্মেলন!

আদালতের আদেশ উপেক্ষা করে ঘর উত্তোলন,ভূক্তভোগীদের সংবাদ সম্মেলন!

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

 

বরগুনার আমতলীতে আদালতের আদেশ অমান্য করে বিরোধীয় জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ওই ঘটনার বিচার দাবী ও দোষীদের বিচার দাবী করে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা।

 

শনিবার (১১ জানুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলার কুকুয়া আজিমপুর বাজারের একটি দোকানে বসে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী অসহায় বাবুল খান গংরা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, উপজেলার কুকুয়া মৌজার মধ্যে আজিমপুর বাজার অবস্থিত। ওই বাজারের জে এল নং ১৫, খতিয়ান নং ১৭৩, দাগ নং ৪৩ এর ২২ শতক জমি নিয়ে একই এলাকার এছহাক মীর গং ও ইউনুছ খান গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে স্থানীয়ভাবে একাধিকবার শালিস ব্যবস্থায় বিষয়টির কোন ফয়সালা না হওয়ায় ২০২১ সালে এছহাক মীর গংরা বাদী হয়ে সহকারী জজ আদালতে (আমতলীর আদালত) ইউনুছ গংদের বিবাদী করে একটি মোকদ্দমা দায়ের করেন। মামলা নং ৭২২/২০২১। বিজ্ঞ আদালতে মামলা চলাকালীন সময়ে মামলার বিবাদীরা (ইউনুছ গংরা) যাতে শান্তি-শৃঙখলা বজায় থাকে সেজন্য গত ১৭ নভেম্বর ২০২৪ ইং তারিখে ৯৪ ধারার বিধান মতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমতলী থানাকে নির্দেশ প্রদানের প্রার্থনা করে। বিজ্ঞ আদালত বিবাদী পক্ষের আবেদন মঞ্জুর করে কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য আমতলী থানাকে নির্দেশ প্রদান করেন। কিন্তু ১০ জানুয়ারী দেওয়ানী মামলার বাদী পক্ষ আদালতের আদেশ উপেক্ষা করে এছহাক মীর, শহিদুল মীর, শাহিন মীর, শামিম মীর উক্ত বিরোধীয় জমিতে ঘর উত্তোলন করেন। তখন বিবাদী পক্ষ (ইউনুছ গংরা) বিষয়টি আমতলী থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর উত্তোলনের কাজ বন্ধ করে দেয়।

 

সংবাদ সম্মেলনে ইউনুছ খানের পুত্র বাবুল খান অভিযোগ করে বলেন, মামলার বাদী পক্ষ এছহাক মীর, শহিদুল মীর, শাহিন মীর, শামিম মীর দেশের কোন আইন কানুন না মেনে গায়ের জোরে আমাদের জমি দখল করতে চায়। বিরোধীয় ওই জমি নিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও তারা শালিস বিচার ব্যবস্থা অমান্য করে দেশিয় অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে ভাড়াটে বাহিনী দিয়ে শুক্রবার আমাদের জমিতে ঘর উত্তোলন করেন। আমরা বাঁধা দিতে গেলে তারা আমাদের দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। বিষয়টি আমরা থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে ঘর উত্তোলনের কাজ বন্ধ করে দেয়। আমি ভূমি দখলবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

 

ওই বিষয়ে মামলার বাদী পক্ষ এছহাক মীরের পুত্র শহিদুল মীর আদালতের আদেশ অমান্য করে ঘর উত্তোলনের বিষয় কোন কথা বলবেন না বলে জানান।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, পুলিশ পাঠিয়ে বিরোধীয় জমিতে ঘর উত্তোলনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও বাদী পক্ষ আদালতের আইন অমান্য করলে কঠোরভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!