নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিতঃ

রাশেদুল ইসলাম রনি :

 

আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে  বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার কম্পেশন প্রকল্প অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীবরদী উপজেলা আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (TWA)-এর চেয়ারম্যান লেবানুস মারাকের সভাপতিত্বে এবং কাপুম দাংগার সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা  কমিটির বকশীগঞ্জ শাখার সভাপতি অনন্ত ম্রং।

এতে উপস্থিত ছিলেন টিডব্লিউএ-এর ঝিনাইগাতী শাখার চেয়ারম্যান নবেশ খকশি, শ্রীবরদী শাখার এলএমসি সভাপতি ব্রতিন কুমার ম্রং, টিডব্লিউএ-এর বকশীগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যান ফতে মনি খকশী, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের ‘আলোক কোরে-২’ প্রকল্পের প্রতিনিধি বাধন চিরান, প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ দুদু, সাংবাদিক তাসলিম কবীর বাবু এবং বকশীগঞ্জ শাখার মাঠ কর্মকর্তা অতুল ম্রং।

অনুষ্ঠানে ঝিনাইগাতী, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে ভূমির মালিকানা, জীবিকা,  শিক্ষা, সংস্কৃতি একাডেমি প্রতিষ্ঠা, নিজস্ব বর্ণমালা সংরক্ষণ ও পুনরুদ্ধার, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। তাদের ভূমি দখল, উচ্ছেদ এবং অধিকারবঞ্চনার ঘটনাগুলো গণমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক ও মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম। তাই আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা, সম্ভাবনা ও অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়মিতভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হবে এবং সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ সহজ হবে।

অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন মতামত ও সুপারিশ প্রদান করেন।

ক্যাম্পেইনটি আয়োজন করে  ভূমি ব্যবস্থাপনা কমিটি ও টিডব্লিউএ বকশীগঞ্জ,শ্রীবরদী ও  ঝিনাইগাতি  শাখা। এতে সহযোগিতা করে কারিতাস ময়মনসিংহ অঞ্চল, স্যাকিউরস ক্যাথলিক কারিতাস ফ্রান্স এবং ‘আলোক কোরে-২’ প্রকল্প।

অনুষ্ঠান শেষে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণমাধ্যমের আরও সক্রিয়, দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়া প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় তাদের অবস্থান, দাবি এবং বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!