নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
আমতলিতে মুক্তিযোদ্ধা দলের কমিটিতে সহ-সভাপতি হলেন আওয়ামী লীগের পদধারী নেতা!

আমতলিতে মুক্তিযোদ্ধা দলের কমিটিতে সহ-সভাপতি হলেন আওয়ামী লীগের পদধারী নেতা!

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলা শাখার কমিটিতে সহ-সভাপতির পদ পেয়েছেন আমতলী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সহ-সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ একেএম সামসুদ্দিন সানু ওরফে কমান্ডার সানু।

 

ওই কমিটির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ হাস্যরস সৃষ্টি হয় ও বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কমিটিতে উপজেলা আওয়ামী লীগ নেতাকে সহ-সভাপতির পদ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতাসহ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপজেলা কমিটির সদস্যরা। তবে বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক জানান, ভুল বশতঃ নামটি অন্তর্ভুক্ত হয়েছে। শিগগিরই ওই কমিটি সংশোধন করা হবে।

 

সংশ্লিষ্টরা জানান, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল থেকে পদত্যাগ করে মুক্তিযোদ্ধা সংসদে যোগদান করেন বরগুনা জেলার কয়েক জন নেতা। এতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলার কয়েকটি পদ শূন্য হয়ে যায়। এই শূন্য পদ পূরণের জন্য নতুন করে জাতীয়তাবাদী দলের অনুসারী মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করতে কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করেন জেলা নেতৃবৃন্দ। পরে কেন্দ্রীয় কমিটি বরগুনা জেলার সংশোধিত কমিটি অনুমোদন দেয়। আর এতেই বাঁধে বিপত্তি।

 

মুক্তিযোদ্ধাদের একটি সূত্র জানায়, বর্তমান জেলা কমিটির সভাপতির দায়িত্বে থাকা মোহাম্মদ নুরুল ইসলাম (কাস্টমস নুরু) একজন বিতর্কিত ও পল্টিবাজ ব্যক্তি। যিনি জাতীয় সংসদ নির্বাচনে একেক সময় বিএনপি’র, একেক সময় আওয়ামী লীগের, একেক সময় স্বতন্ত্র আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন ও নির্বাচনী প্রচার- প্রচারনা এবং সভা-সমাবেশ পর্যন্ত অংশ নিয়েছেন। এমনকি বিএনপি নির্বাচন বর্জন করলেও তিনি নিজেও গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্ধিতা করে হাজারের উপড়ে ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

 

সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার একজন বিতর্কিত ও ধান্দাবাজ ব্যক্তি হিসেবে অধিক পরিচিত। বিএনপি’র অনুসারী হিসেবে নিজেকে দাবী করলেও গত ১৭ বছরে ফ্যাসিবাদ বিরোধী কোন আন্দোলন সংগ্রামে তাকে খুঁজে পাওয়া যায়নি। একটিও মামলা হামলার স্বীকার হননি। উল্টো প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষালম্বন করেছেন। গত ৫ আগস্ট ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে তিনি বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক হিসেবে আবার রাজনীতিতে আর্বিভূত হয়েছেন। তার বিরুদ্ধেও কমিটি বানিজ্য, বদলী বানিজ্য, শালিস বানিজ্যসহ বিভিন্ন সরকারী দপ্তরে গিয়ে অনৈতিক সুবিধা নিতে দপ্তর প্রধানদের ভয়ভীতি ও দেখে নেওয়ার হুমকি প্রদান করেন বলে একাধিক বীরমুক্তিযোদ্ধারা এমন অভিযোগ করেন।

 

আমতলী উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা বীরমুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিকীসহ একাধিক মুক্তিযোদ্ধারা বলেন, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের এই দুই বিতর্কিত ব্যক্তিরাই (সভাপতি- সাধারণ সম্পাদক) জেনেশুনে উৎকোচের বিনিময়ে চিহ্নিত আওয়ামী লীগের দোষরদের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটির বিভিন্ন পদে অর্šÍভূক্ত করেছেন। তার বড় প্রমান আমতলী উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ একেএম সামসুদ্দিন সানু ওরফে কমান্ডার সানুকে বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের কমিটিতে সহ-সভাপতির পদ দেয়া। এমনকি বরগুনা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির ক্রীড়া সম্পাদক বীরমুক্তিযোদ্ধা দারুল ইসলামকেও জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি করা হয়েছে।

 

আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম (ভিপি মামুন) বলেন, বিষয়টি আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং বিব্রতকর। এটা কোনভাবেই এটা মেনে নেয়ার মত না। মুক্তিযোদ্ধা দলের কমিটির পদে থেকে চিহ্নিত আওয়ামী দোষরদের যারা ওই কমিটির মধ্যে অর্ন্তভূক্ত করেছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে দাবি জানাই। আর দ্রæত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলা কমিটি বিলুপ্ত করে নতুন করে প্রকৃত বিএনপিমনা বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে জেলা কমিটি গঠনের জন্য অনুরোধ জানাই।

 

এই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে আমরা মাঠে না থাকায় এবং দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়ায় আমরা অনেককেই চিনতে পারিনি। এ কারণে কমিটির সদস্য নির্বাচিত করতে ভুলবশত কমিটিতে আওয়ামী লীগ নেতাদের নাম ঢুকে পড়েছে। আমরা শিগগিরই সেই নামগুলো বাদ দিয়ে কমিটি সংশোধন করব। তাকে প্রশ্ন করা হয় আপনি আমতলীর বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি অ্যাডঃ একেএম সামসুদ্দিন সানুকে (কমান্ডার সানু) চিনেন কিনা? সে কিভাবে বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের কমিটিতে সহ- সভাপতির পদ পেলেন। প্রশ্নগুলোর উত্তর তিনি এড়িয়ে গেলেও তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলোসঠিকভাবে তিনি অস্বীকার করেন।

 

উল্লেখ্য গত ২০ আগস্ট তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক পত্রে ৪০ সদস্য বিশিষ্ট বরগুনা জেলার সংশোধিত কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ওই কমিটির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ হাস্যরস সৃষ্টি হয় ও বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

 

শহর শাখার  ওয়ার্ড ও থানা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

অদ্য ২৯/৮/২৫ ইং রোজ শুক্রবার সকাল ৮ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শহর শাখা উত্তর এর উদ্যোগে আইএবি মিলনায়তন ১নং রেলগেইট শহর শাখা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কবির হোসেন এর সভাপতিত্বে শহর শাখা উত্তরের সেক্রেটারি এইচ.এম. মিরাজুল ইসলাম এর সঞ্চালনায় নারায়ণগঞ্জ ওয়ার্ড ও থানা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি দেলোয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রধান বক্তা মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মুহাম্মাদ সুলতান মাহমুদ, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। মাওলানা মুহাম্মাদ শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। মুহাম্মাদ মাহদী হাসান খান, প্রশিক্ষণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!