নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট

আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নৌবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

 

 

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

 

 

বরগুনার আমতলীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে ।

 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ছুড়িকাটা বটতলা সৈকত ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে ওই অভিযান পরিচালিত হয়।

 

বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত (শিক্ষা) বিএন,পি নং ৩৯৯৫ এর নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্য ও আমতলী থানা ও ট্রাফিক পুলিশের ৪ জন সদস্য অভিযানে অংশ নেয়।

 

চেকপোস্ট চলাকালীন অভিযানে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ব্যবহারসহ সড়কে আইন মেনে চলার বিষয়গুলো সতর্কভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তাদের তল্লাশি করা হয়।

 

অভিযানকালে মোট ১৮৯টি মোটরসাইকেল, ৯টি বাস, ৭টি প্রাইভেটকার, ৫টি ট্রাক, ২২টি মাইক্রোবাস, ৯টি সিএনজি ও ১৯টি মাহিদ্রা গাড়ি তল্লাশি করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ১২টি মামলা দায়ের করা হয়। বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের হেলমেট ব্যবহার না করার কারনে সড়ক আইনে মামলা দায়ের করা হয়।

 

অভিযানে মোট ৩২ হাজার ৫০০টাকা জরিমানা আদায়ের পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকায় ৩টি সিএনজি ও ২টি মোটরসাইকেল এবং ১টি মিনি ট্রাক জব্দ করে আমতলী থানায় নিয়ে আসা হয়।

 

স্থানীয়রা জানান, নিয়মিত এভাবে চেকপোস্ট বসিয়ে যৌথ অভিযান পরিচালিত হলে এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করবে এবং জনসাধারনের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধি পাবে।

 

চেকপোস্ট শেষে লেফটেন্যান্ট শাহরিয়ার সাফাত জানান, নৌবাহিনী ও পুলিশের এই সমন্বিত উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সড়কে চালকদের সচেতনতা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমন কার্যক্রমকে আরো জোরদার করা। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!