নারায়ণগঞ্জ রবিবার | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে আগাছা নাশক ছিটিয়ে লক্ষাধিক টাকার সরিষা ক্ষেত নষ্ট 

আমতলীতে আগাছা নাশক ছিটিয়ে লক্ষাধিক টাকার সরিষা ক্ষেত নষ্ট 

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু ,

আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

আমতলীর গুলিশাখালীর ইউনিয়নের গুলিশাখালী গ্রামে শক্রুতা করে আগাছা নাষক ওষুধ ছিটিয়ে এক একর জমির সরিষা ক্ষেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ শাহ আলম মুসল্লি ও তার ছেলে ইয়ামিন মুসল্লির বিরুদ্ধে।

জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুশিলাশাখালী মৌজার ৭৭৪ নং খতিয়ানের ৪৫৮৩ নং দাগের এক একর জমির মালিক মাত্রিক সূত্রে পাওয়া মালিক সালেহা বেগম ও ভাই খালেক গাজী। বংশ পরস্পরায় ওই জমি তারা ভোগ দখল করে আসছেন। ওই জমি প্রতিবেশী শাহ আলম মুসল্লি তার দাবী করে আদালতে মামলা করেন। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। সালিশে সালেহা বেগম ও খালেক গাজী প্রতিবার তাদের পক্ষে রায় পেয়েছেন।

বিরোধীয় ওই জমিতে চলতি বছর সালেহা বেগমের ছেলে মো. মোশারেফ হোসেন এবং খালেক গাজী প্রায় ৫০ হাজার টাকা খরচ করে সরিষা চাষ করেন। চারা গজিয়ে প্রায় ১-২ ইঞ্চি গাছ লম্ভা হওয়ার পর গত শনিবার রাতের অন্ধকারে প্রতিপক্ষ শাহ আলম মুসল্লি ও তার ছেলে ইয়ামিন মুসল্লি শক্রুতা করে খালেক গাজীকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য পুরো সরিষা ক্ষেতে আগাছা নাষক ছিটিয়ে সরিষা গাছ মেরে ফেলেন। শুক্রবার সকালে সালেহা বেগমের ছেলে মো. মোশারফ হোসেন ও খালেক গাজী তাদের ক্ষেত নিড়ানোর জন্য মাঠে গিয়ে দেখেন ক্ষেতের সব সরিষার চারা শুকিয়ে মরে গেছে। এ দেখে তারা কান্নায় ভেঙ্গে পড়েন। এর আগেও শাহ আলম মুসল্লি এই জমিতেই ঘাষের সাথে বিষ প্রয়োগে সালেহার বেগমের ছোট ছেলে মো. নূর হোসেনের লক্ষাধিক টাকার একটি গরু হত্যা করেন বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে আদালতেও একটি মামলাও চলমান রয়েছে।

জমির মালিক সালেহা বেগমের ছেলে মো. মোশারফ হোসেন ও খালেক গাজী বলেন, শাহ আলম মুসল্লির সাথে এই জমি নিয়ে আমাদের দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের এই জের ধরে সে রাতের অন্ধকারে সরিষা ক্ষেতে আগাছা নাষক ছিটিয়ে আমার পুরো ক্ষেত নষ্ট করে দিয়েছে। আমাদের সরিষা ক্ষেত নষ্ট হওয়ায় প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। তারা আরো বলেন, এ বিষয়ে উপজেলা কুষ সম্প্রসারন অফিসে অভিযোগ দেয়ার পর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ইছা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযুক্ত শাহ আলম মুসল্লী সড়িষা ক্ষেত আগাছা নাষক ওষুধ ছিটিয়ে নষ্ট করার কথা অস্বীকার করে বলেন, আমাকে সমাজে হেও করার জন্য এ অভিযোগ করা হচ্ছে।

শনিবার সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, লম্বা খেতের মধ্যে ছোট ছোট সরিষার চারা শুকিয়ে ক্ষেতে পরে আছে। এর পাশে বসেই জমির মালিক সালেহা বেগমের ছেলে মোশারফ হোসেন ও তার ভাই খালেক গাজী বিলাপ করছেন আর বিচার দাবী করছেন।

আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইছা বলেন, সরিষা ক্ষেত নষ্ট হওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। এ বিষয়ে তাদের আইনী পদক্ষেপ গ্রহনের জন্য পরামর্শ দিয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!