নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে কম্পিউটার গাড়ি’তে প্রযুক্তি প্রশিক্ষণ

আমতলীতে কম্পিউটার গাড়ি’তে প্রযুক্তি প্রশিক্ষণ

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু

আমতলী (বরগুনা) প্রতিনিধি

যাত্রীবাহী গাড়ির মতই দেখতে। কিন্তু এটি যাত্রী বহন করে না, করে কম্পিপিউটার। এতে রয়েছে উচ্চগতির ইন্টারনেট সংযোগও। গ্রামের অনেকে এটিকে বাস না বলে ‘কস্পিউটার গাড়ি’ বলে ডাকে। যুবসমাজকে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা হচ্ছে এটি। গাড়িটি বর্তমানে বরগুনার আমতলী উপজেলা ভ্রমন করছে। এই গাড়িতে বসেই ৪০ জন কম্পিউটার প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ যুব উন্নয়ন অধিদপ্তরের।

টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপলস অব বাংলাদেশ টেকাব) শীর্ষক কারিগড়ি সহায়তায় প্রকল্প -২ এর আওতায় কম্পিউটার ও নেটওয়ার্কি বিষয়ক প্রশিক্ষণ কোর্সেও আওতায় জেলায় জেলায় চলছে এ প্রশিক্ষণ কর্মসূচী। সোমবার সকাল থেকে আমতলীতে শুরু হয়েছে এ কর্মসূচী। ওইদিন সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদের হল রুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। বরগুনার যুবউন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক মো. শাহাবুদ্দিন সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরগুনার সহকারী পরিচালক মো. মোজাম্মেল হক ও সাংবাদিক মো. জাকির হোসেন প্রমুখ।

উদ্বোধনের পর সরেজমিন ঘুরে দেখা গেছে, ভ্রাম্যমান গাড়িতে বসে একসঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কিছু নারী পুরুষ। প্রত্যেকের জন্য দেওয়া হয়েছে একটি ল্যাপটপ। প্রশিক্ষক মো. ফারুক আহম্মেদ রিজবী তাদের কম্পিউটারের সকল মৌলিক বিষয় বোঝাচ্ছেন। শেখাচ্ছেন কীভাবে ইন্টারনেট চালাতে হয়। গাড়িতে বসে হাতে কলমে কম্পিউটার বিষয়ে কাজ শিখতে পেরে দারুণ উৎফুল্ল তারা।

প্রশিক্ষণ নিতে আসা হৃদয় চন্দ্র শীল ও মো. আব্দুল্লাহ জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে আমাদের খুব ভালো লাগছে। কম্পিউটারের শিক্ষে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করবো।

এব্যাপারে আমতলী উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত) কবির আহমেদ বলেন, বেকার যুবকদের এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কওে গওে তোলা হবে।, যাতে তারা তাদেও আর বেকার থাকতে না হয়।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, বাংলাদেশকে ডিজিটাল হিসেবে গড়ে তুলতে পারলে বেকারত্ব দুর করা সম্ভব হবে। এলক্ষ্যে ভ্রাম্যমান গাড়িতে করে কম্পিউটার প্রশিক্ষনের আয়োজন করেছি আমরা। এতে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগনকে দক্ষ জনশক্তিতে পরিনত করা যাবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!