নারায়ণগঞ্জ রবিবার | ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় মাদক বিক্রিতে না বলায় রাহাতকে মারধরের অভিযোগ!
ফতুল্লায় ধরাছোয়ার বাহিরে আলোচিত ৩ মাদক ব্যবসায়ী!!
বক্তাবলীতে আধিপত্য বিস্তারে বিএনপি-আওয়ামীলীগের সংঘর্ষে আহত ১০
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “জনবল সংকটে চিকিৎসা সেবা বঞ্চিত সেবাপ্রার্থীরা
দেশে যেভাবে বাড়ানো হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডারের দাম!
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ
আমতলীতে কলেজের নবীনবরণে ‘জয়বাংলা’ স্লোগান, চার শিক্ষার্থী পুলিশের হেফাজতে
আমতলীতে রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন
একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় – এমপি কালাম
দেশে এলপিজি কারসাজির শেষ কোথায়
ফতুল্লায় টুটুল-রকিগংদের জমজমাট মাদক ব্যবসা!
কিশোরীরাই আগামী দিনের মা – জেলা প্রশাসক
ফতুল্লায় বিএনপির আইনজীবী নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কারাবন্দি সজীবের ঢামেকে মৃত্যু
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ১০৯
রূপগঞ্জে স্টিল মিলে আগুন, দগ্ধ ৪
দেশের ছয় কোটি মানুষ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে
ফতুল্লায় টিসিবি ডিলার বিপ্লবকে কুপিয়ে টাকা লুটে নিল নামধারী বিএনপি নেতা টিপু গং!
ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানে ডিসি’র নির্দেশ
টানা চার বছর বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য
খানপুর হাসপাতালে রোগীর স্বজনদের মোবাইল চুরি, চোর আটক
আমরা চাই সিন্ডিকেট বলে কোনো শব্দ যেন না থাকে: খাদ্যমন্ত্রী
তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ সংযোগ দিয়ে কোটিপতি!
শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪
ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার
মদনপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহায়তায় বিএনপি নেতার হিরনের মার্কেট দখল
বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত
চারারগোপ বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ দাবী
Next
Prev
প্রচ্ছদ
আমতলীতে কলেজের নবীনবরণে ‘জয়বাংলা’ স্লোগান, চার শিক্ষার্থী পুলিশের হেফাজতে

আমতলীতে কলেজের নবীনবরণে ‘জয়বাংলা’ স্লোগান, চার শিক্ষার্থী পুলিশের হেফাজতে

প্রকাশিতঃ

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

 

বরগুনার আমতলীতে একটি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাসহ চার শিক্ষার্থীকে ধরে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে তাঁদের বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

 

শুক্রবার দুপুরের পর ওই চার শিক্ষার্থীকে ধরে আমতলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাত ৯টার দিকে তাঁদের আমতলী থানায় সোপর্দ করা হয়। শনিবার তাঁদের আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আমতলী উপজেলার মহিষকাটা এলাকার একটি কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকির। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর পেছন থেকে কয়েকজন নবীন শিক্ষার্থী ‘জয়বাংলা’ স্লোগান দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

এ ঘটনার জেরে শুক্রবার দুপুরে কলেজের সামনে থেকে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল কাজী ও নবীন শিক্ষার্থী সুজাকে ধরে নিয়ে যান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের নেতৃত্বে ছিলেন গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, কুকুয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম এবং উপজেলা যুবদলের সভাপতি পদপ্রত্যাশী ফরহাদ ফকির।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজের পর চুনাখালী মসজিদের সামনে থেকে মো. আসিফ ও মো. তামিম নামের আরও দুই শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে চারজনকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে জালাল উদ্দিন ফকিরের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়।

 

সাইফুল কাজীর বাবা মো. মাহবুব কাজী বলেন, “আমার ছেলেকে বিএনপির কয়েকজন নেতা-কর্মী মহিষকাটা থেকে ধরে আমতলী বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে যান। পরে রাতে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।”

 

কলেজের অধ্যক্ষ মো. জাকারিয়া বলেন, “বিএনপি নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট মাহবুবুল আলম ও জালাল ফকিরের ছেলে ফরহাদ ফকিরের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা আমার কলেজের দুই শিক্ষার্থী সাইফুল কাজী ও সুজাকে ধরে নিয়ে যান। রাতে তাঁদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে শুনেছি।”

 

আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকির বলেন, “‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা ওই ঘটনার সঙ্গে জড়িত কি না এবং কারও ইন্ধন ছিল কি না, তা জানতে চাওয়া হয়। শিক্ষার্থীরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে রাতে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

 

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে আমতলী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় ৩২ জনকে এজাহারনামীয় আসামি এবং আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন।

 

ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার তাঁদের আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।”

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!